Image default
অন্যান্য

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশিকে নিজ দোকানের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টায় প্রবাসী আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদকে লক্ষ্য করে গুলি চালায় এক সন্ত্রাসী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুরে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল। তিনি বলেন, মাহফুজ তাঁর বাবা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আটলান্টায় থাকতেন। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

নিহতের ভাই মাহবুব হোসেন লিটন বলেন, ১০ বছর আগে যুক্তরাষ্ট্রে যান মাহফুজ। সেখানে তিনি দোকান ব্যবসা শুরু করেন। বুধবার দোকান বন্ধ করে বাসার উদ্দেশে রওনা দিলে তাঁর ওপর গুলি চালায় এক বন্দুকধারী।

Related posts

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ৪ পদে ৯ জন লোক নেবে

News Desk

মোদী-মমতা সাক্ষাৎ বিচারপতিদের সম্মেলনে, একান্তে আলোচনা কিছুক্ষণ

News Desk

প্রথমবার বিএসইসিতে গভর্নর, বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস

News Desk

Leave a Comment