Image default
অন্যান্য

রুশ ড্রোন হামলায় ওডেসার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন: জেলেনস্কি

শনিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ওডেসার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্ধকারে ডুবে গেছে পুরো শহর। সেখানকার ১৫ লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দিবাগত রাতে রাশিয়া ইরানের তৈরি ড্রোন দিয়ে চালানো হামলার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে ওডেসা। শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোয় বিদ্যুৎ সরবরাহ চালু আছে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসা ইউক্রেনীয় ও রুশদের কাছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র ছিল। সেখানকার গভর্নর মাকসিম মারচেঙ্কো শনিবার বলেন, রুশ ড্রোন হামলার ফলে অঞ্চলটির প্রায় সব জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলার সময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে।

Related posts

ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়ে বিরোধের ইঙ্গিত

News Desk

ব্রাহ্মণবাড়িয়ায় খাল থেকে পচন ধরা লাশ উদ্ধার

News Desk

এবার লিখলেন বুবলী, ‘ডায়মন্ড নাকফুল’ ঘিরে ভার্চ্যুয়াল যুদ্ধে দুই নায়িকা

News Desk

Leave a Comment