Image default
অন্যান্য

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম (১৮) নামে এক যুবক মারা গেছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন।

তিনি জানান, বিকেলে রায়েরবাগ জোড়খাম্বা রানা সিএনজি পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান শফিকুল। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত শফিকুলের বাবা কবির হাওলাদার জানান, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বালিয়া গ্রামে। বর্তমানে বসবাস করতেন যাত্রাবাড়ীর মাতুয়াইল মুসলিমনগর এলাকায়। রায়েরবাগ জোড়খাম্বা এলাকায় একটি লেদ মেশিনে কাজ করতো শফিকুল।

Related posts

সন্‌জীদা খাতুনের হাতেই রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নেতৃত্ব

News Desk

মাংস, ডিম, দুধের দাম কমবে সরকারি নীতিসহায়তায়

News Desk

তারাবি পড়ে বাড়ি ফেরার পথে যুবক খুনের ঘটনায় মামলা: গ্রেফতার ২

News Desk

Leave a Comment