Image default
অন্যান্য

ইমরানের ওপর হামলায় পাকিস্তানজুড়ে বিক্ষোভ

জিও টিভির খবরে বলা হয়েছে, লংমার্চে ইমরান খানের ওপর সশস্ত্র হামলার ঘটনায় গতকাল জুমার নামাজের পর বিক্ষোভের ডাক দিয়েছিল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর করাচি, ইসলামাবাদ, লাহোর, কোয়েটা, পেশোয়ার, মালাকান্দ, রাজনপুর, মুজাফফরগড় কোহাট, রাওয়ালপিন্ডির ফাইজাবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

পিটিআইয়ের নেতা-কর্মীদের বিক্ষোভ সামাল দিতে ইসলামাবাদে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় বেশ কয়েকজন পিটিআই নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

Related posts

জন্মদিনে মায়ের পা ধুয়ে দিলেন মোদি

News Desk

রাজনৈতিক কর্মসূচিতে অতি উৎসাহী না হতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ ডিএমপি কমিশনারের

News Desk

প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রস্তাবে মাখোঁর না

News Desk

Leave a Comment