বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি

বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ গত সাড়ে তেরো বছরে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে।

মোস্তাফা জব্বার আরও বলেন, ডিজিটাল যুগে পড়ালেখা থেকে শুরু করে সবক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের বিকল্প থাকবে না। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত ও দুর্গম এলাকাসহ দেশের সর্বত্র দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে আমরা কাজ করছি। ইতোমধ্যে দুর্গম পাহাড় ও হাওড়ে ইন্টারনেটভিত্তিক আউটসোর্সিং শিল্প গড়ে উঠার পাশাপাশি ডিজিটাল শিল্প উদ্যোক্তা তৈরি হচ্ছে। দেশি উদ্যোক্তাদের তৈরি করা সফটওয়্যার এখন বিশ্বের ৮০টি দেশে রপ্তানি হচ্ছে।

মোস্তাফা জব্বার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশীয় রাইড শেয়ারিং ‘দ্য বোরাক’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। তিনি এসময় দেশীয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দেশি সফটওয়্যার শিল্পকে বিকশিত করতে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

ডিজিটাল প্রযুক্তির সক্ষমতায় দেশের বর্তমান প্রজন্মকে অত্যন্ত পারদর্শী উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের মেধা, সৃজনশীলতা এবং কর্মক্ষমতা পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত।

আজ থেকে ৩৫ বছর আগেও এদেশে কম্পিউটার ব্যবহারের একজন মানুষও পাওয়া যায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, হানিফ উদ্দিন মিয়ার হাত ধরে ১৯৬৪ সালে এ অঞ্চলে প্রথম কম্পিউটার আসে। ১৯৮৭ সালের পর কম্পিউটারে বাংলা প্রচলন কম্পিউটার বিকাশের অভিযাত্রা শুরু হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮-৯৯ অর্থবছরে সাধারণের জন্য কম্পিউটার সহজলভ্য করতে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করেন।

দেশীয় অ্যাপস দ্য বোরাককে নতুন প্রজন্মের তৈরি একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্য বোরাক সার্ভিসেস লিমিটেডের চেয়ার‌ম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম এবং বোরাক সার্ভিসেস লিমিটেডের প্রতিষ্ঠাতা শফিউল আলম বিপ্লব।

Source link

Related posts

ডায়মন্ড ওয়ার্ল্ড এর ঈদ আয়োজনে দশ লক্ষ টাকা জেতার সুযোগ

News Desk

অবশেষে ১০ ডিসেম্বরের বিএনপির সমাবেশ হবে গোলাপবাগ মাঠে

News Desk

কম্পিউটারের উপর এখনই ভ্যাট-ট্যাক্স আরোপ না করার আহ্বান

News Desk

Leave a Comment