‘১৭ বছর ধরে খেলছি, কোনো গ্রুপিং দেখিনি’
খেলা

‘১৭ বছর ধরে খেলছি, কোনো গ্রুপিং দেখিনি’

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলের গ্রুপিং নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় ক্রিকেট দলের অভ্যন্তরে মারাত্মক গ্রুপিং রয়েছে বলেও সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন বিসিবি বস। তবে বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে কোনো গ্রুপিং নেই বলে মন্তব্য করেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।    

রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরে এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের গ্রুপিং বিষয়ে জানতে চাইলে তামিম বলেন, ‘আমি ১৭ বছর যাবত জাতীয় দলে খেলছি। কোনো সময় কোনো গ্রুপিং দেখিনি। এখনও, গত তিনদিন যাবত আমরা প্র্যাকটিস করলাম। এখনও তো কোনোরকম কোনো গ্রুপিং চোখে পড়েনি। প্র্যাকটিসে এসে আমরা সবাই মজা করছি, হাসি ঠাট্টা করছি।’ 



তিনি আরও বলেন, ‘তবে হ্যাঁ, আমি গত ৬ মাস দলের সঙ্গে ছিলাম না। এই ৬ মাসে কোনো কিছু (গ্রুপিং) ডেভেলপ করলে তা আমার জানা থাকার কথা নয়। তবুও আমি বলবো, গ্রুপিংয়ের কোনো সম্ভাবনা নাই। তার কারণ হলো, গত তিনদিন আমরা একসঙ্গে প্র্যাকটিস করছি। সবকিছুই নরমাল। আমরা খুবই আনন্দঘন পরিবেশে প্র্যাকটিস করছি।’

   

Source link

Related posts

উডি জনসন আরও ভাল মালিক হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন “যখন জেটস” অ্যারন গ্লেন “

News Desk

ম্যাচ বাঁচাতে লড়ছে শ্রীলঙ্কা, জয়ের জন্য মরিয়া বাংলাদেশ

News Desk

ক্ষয়প্রাপ্ত নিকগুলি সূর্যের একটি ঢালু ক্ষতির সম্মুখীন হয় কারণ তাদের নিম্নগামী সর্পিল চলতে থাকে

News Desk

Leave a Comment