সাকিবের ‘সেঞ্চুরি’
খেলা

সাকিবের ‘সেঞ্চুরি’

সপ্তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। রোববার (১২ ফেব্রুয়ারি) বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব।




সাকিবের আগে বিপিএলে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম, এনামুল হক, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ মিথুন। চলমান আসরেই শততম ম্যাচ খেলার নজির গড়েন তারা। ২০১২ সালে বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন সাকিব। ১শ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবেই ৮৬টি ম্যাচ খেলেছেন তিনি। যা বিপিএলের ইতিহাসে নেতৃত্বের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ।



খেলোয়াড় হিসেবে এখন পর্যন্ত বিপিএলের ১০০ ম্যাচে ব্যাট হাতে ২১৪২ রান ও বল হাতে ১৩১ উইকেট নিয়েছেন অলরাউন্ডার সাকিব। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের মালিকও তিনি।

Source link

Related posts

টেনেসি নিকো ইমালিভা -র প্রাক্তন মিডফিল্ডার লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ

News Desk

ডিওন স্যান্ডার্সের ছেলে, শ্যাডিওর, কলোরাডোতে আত্মপ্রকাশ করার আগে আত্মবিশ্বাসী: ‘আমি স্যান্ডার্স, আপনি জানেন আমি চাপ অনুভব করি না’

News Desk

তারিম হার্টের রিং পরেন

News Desk

Leave a Comment