Image default
খেলা

সহজ জয়ে তৃতীয় রাউন্ডে রজার ফেদেরার

প্রথম রাউন্ডের ম্যাচে কঠিন পরীক্ষা নিয়েছিলেন আদ্রিয়ান মানারিনো। খেলা গড়িয়েছিল পঞ্চম সেটে। ইনজুরির কারণে পঞ্চম সেট খেলেননি মানারিনো, রজার ফেদেরার পেয়ে যান দ্বিতীয় রাউন্ডের টিকিট।

সেই ভুল থেকে শিক্ষা নিয়েছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। উইম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ডে ফেঞ্চ প্রতিপক্ষ রিচার্ড গাসকেকে দাঁড়াতেই দেননি ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকা।

বৃহস্পতিবার উইম্বলডনের সেন্টার কোর্টে প্রথম সেটে খানিক লড়াই করেছিলেন গাসকে। সেই ৬-৬ গেমে অমীমাংসিত থাকলে টাইব্রেকার গিয়ে ৭-১ পয়েন্টে জিতে নেন ফেদেরার।

পরের দুই সেটে অবশ্য আর কোনো সুযোগই দেননি এ সুইস তারকা। দ্বিতীয় সেটে ৬-২ ও তৃতীয় সেটে ৬-১ গেমে জিতে অর্জন করে নিয়েছেন তৃতীয় রাউন্ডের টিকিট।

শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে ফেদেরার প্রতিপক্ষ ক্যামেরন নরি। তৃতীয় রাউন্ডে ওঠার পথে অস্ট্রেলিয়ার অ্যালেক্স বোল্টকে ৬-৩, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে সরাসরি সেটে জিতেছেন নরি।

Related posts

বাণিজ্য গুঞ্জনের মধ্যে জা মোরান্টকে অধিগ্রহণ করার জন্য গ্রিজলিজের জিজ্ঞাসার মূল্য প্রকাশ করা হয়েছে

News Desk

আমেরিকান সকার কিংবদন্তি কার্লি লয়েড একটি “রোলারকোস্টার” যাত্রার পরে তার গর্ভাবস্থা ঘোষণা করেছিলেন।

News Desk

জন্টে পোর্টারের গেম কারচুপির স্কিমে আরও দু’জনকে অভিযুক্ত করা হয়েছে – সেই ব্যক্তি সহ যিনি $1.1 মিলিয়ন পকেটমার করেছিলেন

News Desk

Leave a Comment