Image default
খেলা

শিরোপার ছক্কা হাঁকাবেন রোহিত, এমন টাই বিশ্বাস রাহুল চাহারের

আসন্ন আইপিএলের এবারের আসরেও যে মুম্বাই শিরোপা জিতবে এমনটাই বিশ্বাস দলটির লেগ স্পিনার রাহুল চাহারের। একইসঙ্গে তিনি এটিও বিশ্বাস করেন যে শিরোপার ছক্কা হাকাবে অধিনায়ক রোহিত।

চাহারও ক্রমে হয়ে উঠেছেন এই দলের গুরুত্বপূর্ণ অংশ। সবশেষ দুই আসরে দলের টানা দুই শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। ২০১৯ আসরে নেন তিনি ১৩ উইকেট, ২০২০ আসরে ১৫ উইকেট।

এবারের আসর শুরুর আগেও বেশ আত্মবিশ্বাসী চাহার। ট্রফি হাতে রোহিতের ছবি এখনই চোখে ভাসছে ২১ বছর বয়সী এই লেগ স্পিনারের। একইসঙ্গে দলও যে কতটা শক্তিশালী তা মনে করাতে ভোলেননি তিনি।

রাহুল বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে মুম্বাই ইন্ডিয়ান্স ষষ্ঠ শিরোপা জিতবে। ছেলেরা যেভাবে পারফর্ম করছে এবং যেমন ফর্মে আছে, বিশেষ করে রোহিত ভাইয়া, হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষান ও সূর্যকুমার, দল দারুণ শক্তিশালি।’

তিনি আরো বলেন, ‘টানা তৃতীয় আর সবমিলিয়ে ষষ্ঠ শিরোপা জয়ে এই দলই ফেবারিট। আমি নিশ্চিত, এবার রোহিত ভাইয়া শিরোপার ছক্কা মারবেন।’

Related posts

ইউএফসি থেকে ডানা হোয়াইট “রাজনীতির সাথে সম্পর্কিত নয়” কারণটি ব্যাখ্যা করেছেন এবং ট্রাম্পের মিডিয়ার চিকিত্সা বোঝায়

News Desk

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলোয়াড়দের গুলি করে হত্যাকারী ব্যক্তিকে 5 যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে

News Desk

জায়ান্টরা লায়ন্সের বিপক্ষে প্রথম দিকে স্কোর করতে ট্রিক প্লে ব্যবহার করে

News Desk

Leave a Comment