'শতভাগ ফেক ফিল্ডিং ছিল'
খেলা

'শতভাগ ফেক ফিল্ডিং ছিল'

অ্যাডিলেডে ৫ রানের আক্ষেপে পুড়েছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে ৫ রানের হারে স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। তবে ম্যাচ শেষে ভারত-বাংলাদেশ ম্যাচের ফেক ফিল্ডিং ও ভেজা মাঠে খেলা নিয়ে নতুন বিতর্কের জন্ম। আর এই নিয়ে উত্তপ্ত এখন ক্রিকেট পাড়া। ম্যাচে কোহলির ফেক ফিল্ডিংয়ের সেই বিতর্কে নিয়ে মন্তব্য করলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।



নিজের ইউটিউব চ্যানেলে ফেক ফিন্ডিং সম্পর্কে আকাশ বলেন, ‘ওটা শতভাগ ফেক ফিল্ডিং ছিল। কারণ কোহলি যেভাবে বল থ্রো করার ভঙ্গি করেছিল। আম্পায়াররা যদি তা দেখতে পেতেন, তাহলে আমাদের ৫ রান পেনাল্টি করা হতো। আমরা কেবল ৫ রানেই জিতেছি।’



তিনি আরও বলেন, ‘তাই আমরা বেঁচে গেছি কিন্তু পরবর্তীতে যদি কেউ এমন করে তাহলে আম্পায়াররা আরও বেশি সর্তক থাকবে। বাংলাদেশের অভিযোগ কী সঠিক? হ্যাঁ, তারা সঠিক। তবে কেউ এটা দেখেনি, তাই এখন আর কিছুই করার নেই।’

 

Source link

Related posts

অ্যারন রজার্স জেটসের সাথে সম্ভাব্য চূড়ান্ত ম্যাচআপের পরে তার এনএফএল ভবিষ্যত সম্পর্কে কথা বলেছেন

News Desk

ফ্যানাটিক স্পোর্টসবুক NYPOST প্রচার কোড: ওয়াশিংটন বনাম বোইস স্টেটের জন্য ফ্যানক্যাশে $2,000 পর্যন্ত পান

News Desk

মিয়ামি মেসির ইতিহাস তৈরির দিন জিতেছে

News Desk

Leave a Comment