Image default
খেলা

রিয়ালের জার্সিতে ৫৭৮ দিন পর গোল বেলের

একজন স্ট্রাইকারের ৫৭৮ দিন পর গোল! শুনতে বেশ অবাক লাগলেও রিয়াল মাদ্রিদের হয়ে এতটা সময় পরই গোলের দেখা পেলেন গ্যারেথ বেল। যদিও হিসেবটা একটু ভিন্ন।

রিয়ালের হয়ে বেল সর্বশেষ গোল করেছিলেন সেই গত বছরের ২২ জানুয়ারি কোপা দেল রের ম্যাচে। প্রতিপক্ষ ছিল ইউনিয়নিস্ট্যাস। তারপর কেটে গেছে ৫৭৮ দিন। অবশেষে রোববার লেভান্তের বিপক্ষে গোলের দেখা পেলেন ওয়েলস ফরোয়ার্ড।

হ্যাঁ, কাগজে-কলমে এটাই সত্য। তবে বাস্তবতা একটু ভিন্ন। ইউনিয়নিস্টাসের বিপক্ষে গোলের পর রিয়ালের হয়ে মাত্র ছয়টি ম্যাচই খেলেছিলেন বেল। ২০২০-২১ মৌসুমে তিনি ধারে খেলতে গিয়েছিলেন টটেনহ্যাম হটস্পারে।

সেখানে গত মৌসুমে ১৪ গোল করে ফের রিয়ালে ফিরেছেন বেল। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে দলকে ভালো কিছুই উপহার দেবেন আশাবাদী কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘বেল কিন্তু খুব কম খেলেছে (গত মৌসুমে)। কিন্তু সে অনেক গোল করেছে।’

রোববার রাতে লেভান্তের বিপক্ষে ফর্মে ফেরার ইঙ্গিতটা দিয়ে রাখলেন বেলও। ম্যাচের পঞ্চম মিনিটেই তার বাঁ পায়ের শটে এগিয়ে গিয়েছিল রিয়াল। যদিও শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লস ব্লাঙ্কোসদের।

Related posts

পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করতে চান লিটন

News Desk

মালানের সঙ্গে তার ‘সমস্যা’ নিয়ে কথা বলেছেন তামিম

News Desk

কাউবয় কোচ প্রাক্তন এনএফএল তারকার নিষ্ঠুর মন্তব্যের পরে NSFW পোস্টে জর্জ পিকেন্সকে সম্বোধন করেছেন

News Desk

Leave a Comment