রাজার ঝড়ো ব্যাটিংয়ে শক্ত ভীত জিম্বাবুয়ের
খেলা

রাজার ঝড়ো ব্যাটিংয়ে শক্ত ভীত জিম্বাবুয়ের

টি-২০ বিশ্বকাপের প্রথম পর্বের নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭৫ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। আসরের  দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

সোমবার (১৭ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলে স্কোর বোডে কোন রান যোগ করার আগেই সাজঘরে ফিরে যান রেজিস চাকাভা।



এরপর ওয়েসলি মাধেভেরে ও ক্রেইগ এরভাইন মিলে ৩৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। দলীয় ৩৭ রানে ১৯ বলে ২২ রান করে আউট হন ওয়েসলি মাধেভেরে। একই রানে ১২ বলে ৯ করে ক্রেইগ এরভেই আউট হলে আবারো ধাক্কা খায় জিম্বাবুয়ে। এরপর ক্রিজে আসেন সিকান্দার রাজা। সেন উইলিয়ামস ও রাজা মিলে ৪২ রানের জুটি গড়ে চাপ কিছুটা সামাল দেন। তবে, দলীয় ৭৯ রানে ১১ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান উইলিয়ামস। তবে, একপাশে নিজের সাবলীল ব্যাটিং করতে থেকেন সিকান্দার রাজা। মিল্টন শুম্বাকে নিয়ে গড়েন ৫৮ রানের জুটি

সেইসঙ্গে তুলে নেন নিজের ব্যক্তিগত অর্ধশতক। দলীয় ১৩৭ রানে মিল্টন শুম্বা আউট হলেও ব্যাটিং তান্ডব চালিয়ে যান রাজা। এরপর ক্রিজে এসে দ্রুতই আউট হন রায়ান বার্ল।  এরপর ক্রিজে আসেন লুক জঙ্গু। তাকে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করে আসেন সিকান্ডার রাজ।



লুক জঙ্গু ১০ বলে ২০ করে অপরাজিত থাকেন আর রাজা ৪৮ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলে ২০তম ওভারের শেষ বলে আউট হন। আয়ারল্যান্ডের পক্ষে জশুয়া লিটল নেন সর্বোচ্চ ৩টি উইকেট। আর মার্ক এডাইর ও সিমি সিং নেন ২টি করে উইকেট।        

Source link

Related posts

ডজার্স-ব্লু জেস ওয়ার্ল্ড সিরিজ সম্পর্কে কী জানতে হবে

News Desk

লামার জ্যাকসন র্যাভেনস সিজন রক হিসাবে ‘বরখাস্ত’: ‘আমি এতে ক্লান্ত’

News Desk

তিনি গোড়ালির চোটের মধ্য দিয়ে খেলবেন কিনা সে বিষয়ে প্যাট্রিক মাহোমস: ‘আপনি নিজেকে আঘাত করতে চান না’

News Desk

Leave a Comment