Image default
খেলা

মেসিকে এক সেকেন্ডও বল রাখতে দেবো না, হুঁশিয়ারি পোলিশ ডিফেন্ডারের

ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার ভাগ্য ঝুলে আছে পোল্যান্ডে বিপক্ষে ম্যাচের ওপর। হারলেই বাদ। জিতলে শেষ ষোলো। ড্র করলেও নানা হিসেবের মারপ্যাচ। এই পরিস্থিতিতে আগামী দিবাগত রাত একটা রবার্ট লেভানডোভস্কির পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

ম্যাচের আগে লিওনেল মেসিকে হুমকিই যেন দিলেন পোলিশ ডিফেন্ডার মেতুজ ভিতেজকা, ওর খেলার ধরণ আমরা জানি। আমরাও ঠিকঠাক প্রস্তুতি নিয়েই নামবো৷ আবারও বলছি, এই ম্যাচে আমাদের কাজই হবে মেসির পায়ে এক সেকেন্ডও বল রাখতে না দেওয়া। সেটাই আমরা মন দিয়ে করবো।

পোল্যান্ড জানে মেসিকে আটকাতে না পারলে কি হবে। সেটা আরও ভালো করেন জানেন মেতুজ। ফরাসি লিগে মেসির পিএসজির বিরুদ্ধে কিছুদিন আগে ৫-০ গোলে হেরেছে তার দল৷

মেসিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলে মনে করেন তিনি। মেতুজও বলেন, সবসময় মেসির কাছাকাছি থাকতে হবে। ওকে কোনও জায়গা দেওয়া যাবে না। ওকে আটকাতে হলে প্রতি মিনিটে ওর ওপর নজর রাখতে হবে৷ আমরা সেটা ভালো মতো জানি।

Related posts

সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন শানাকা

News Desk

রাসেল ওয়েস্টব্রুক এনবিএ ইতিহাস গড়ছেন, গোল করার ক্ষেত্রে অস্কার রবার্টসনকে ছাড়িয়ে গেছেন

News Desk

ভিসিইউ-সেন্ট লুই গেমটি স্ট্যান্ডে থাকা ভক্তদের সাথে বিশৃঙ্খলার মধ্যে নেমেছে

News Desk

Leave a Comment