Image default
খেলা

মরক্কোর বিপক্ষে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

বিশ্বকাপে মরক্কোর সঙ্গে হারের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের দাঙ্গা ছড়িয়ে পড়েছে। কয়েক ডজন দাঙ্গাবাজ বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করেছে।

ব্রাসেলস পুলিশের মুখপাত্র ভ্যান ডে ক্যারে জানিয়েছেন, এতে একজন গুরুতর আহত হয়েছেন।

ব্রাসেলসের মেয়র ক্ষুব্ধ সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এতে কতজনকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

প্রসঙ্গত, রবিবার রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে হেরেছে বেলজিয়াম। আব্দুলহামিদ সাবিরি ও জাকারিয়া আবোখোলালের গোলে রেড ডেভিলসদের হারিয়ে দিয়েছে মরক্কো। খবর আল জাজিরা ও ওয়াশিংটন পোস্ট।

Related posts

যেখানে ফিলিস ফ্রি এজেন্সি প্রজেকশন গোলটেন্ডার সুয়ারেজের পক্ষে দাঁড়িয়েছে

News Desk

হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন মিরাজ

News Desk

ট্রিস্টেন নিউটন স্কুলের “সর্বশ্রেষ্ঠ” পয়েন্ট গার্ড হতে পারে: ড্যান হার্লি

News Desk

Leave a Comment