Image default
খেলা

বৃষ্টির কারণে এবার বাতিল হলো কুমিল্লা-ঢাকার ম্যাচও

বৃষ্টির কারণে এবার পরিত্যক্ত ঘোষণা করা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার ঢাকার ম্যাচটিও। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাবে একটি বলও মাঠে গড়ায়নি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

বিপিএলের অষ্টম আসরের এটি ২০তম ম্যাচ ছিল। এখন উভয় দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। ফলে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে, মিনিস্টার ঢাকা ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।



এর আগে বিকেলে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের মধ্যকার ম্যাচটিও বাতিল করা হয়। বরিশাল ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আর সবার তলানিতে সিলেট। ৬ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩।

Source link

Related posts

উইন্ডোটি তার মালিকদের 76 76 এর সাথে মৃত লটারির খসড়ায় শেষ হয় একটি আসল সম্ভাবনা

News Desk

2025 গোল্ড কাপের সম্ভাবনা, ভবিষ্যদ্বাণী: মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাভাস ত্রিনিদাদ এবং টোবাগো, সেরা বেটস

News Desk

চতুর্থ কোয়ার্টারে ব্রিস হলের টিডি জেটদের তাদের টানা দ্বিতীয় জয়ে প্ররোচিত করেছে

News Desk

Leave a Comment