বিগ ব্যাশে না খেলার হুমকি দিলেন রশিদ খান 
খেলা

বিগ ব্যাশে না খেলার হুমকি দিলেন রশিদ খান 

নিরপেক্ষ ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। আফগানিস্তানে তালেবান সরকার কর্তৃক নারীর ওপর শিক্ষা, চাকরিসহ অন্যান্য আরও বিধিনিষেধ আরোপ করার প্রতিবাদেই সিরিজটি খেলবে না বলে জানিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। টুইটারে এক পোস্টে তিনি লিখেন,  ‘ক্রিকেট, আমাদের দেশের একমাত্র আশা। রাজনীতি থেকে এটাকে দূরে রাখুন।’

তিনি আরও লিখেন, ‘মার্চে আমাদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ বাতিল হয়েছে শুনে খুবই হতাশ হয়েছি। আমার দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য বিরাট গর্বের। এছাড়া ক্রিকেটের বিশ্বমঞ্চে আমরা যথেষ্ট উন্নতি করেছি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত আমাদের পেছনে টেনে ধরলো।’



রশিদ খান বিগ ব্যাসে না খেলার হুমকি দিয়ে রশিদ খান লিখেন, ‘যদি আফগানিস্তানের বিপক্ষে খেলাটা অস্ট্রেলিয়ার জন্য অস্বস্তিকর হয়, তাহলে আমি বিগ ব্যাশ লিগে খেলে তাদের কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। সুতরাং বিশ ব্যাশে খেলার বিষয়টিকে আমি সিরিয়াসলি ভেবে দেখবো।’

 

Source link

Related posts

টেক্সানরা চতুর্থ কোয়ার্টারে জাগুয়ারদের বিরুদ্ধে নাটকীয় জয়ের জন্য 26 পয়েন্ট অর্জন করেছে

News Desk

ডাব্লুএনবিএ ক্যাথি এঙ্গেলবার্ট কমিশন দ্বারা আজা উইলসন “বিরক্ত”

News Desk

পন্যাটিক্স স্পোর্টসবুক প্রচার

News Desk

Leave a Comment