Image default
খেলা

বর্ণবাদ সহ্য করতে না পেরে ফুটবলারের আত্মহত্যা

বর্ণবৈষম্যে এখন ফুটবলের অন্যতম আলোচিত ইস্যু। প্রায়ই দেখা যায় ফুটবলারদের বর্ণবৈষম্যের শিকার হতে। তার প্রতিবাদও দেখা যায় নিয়মিত। কিন্তু এবার বর্ণবৈষম্য সহ্য করতে না পেরে মারা গেলেন এসি মিলানের সাবেক ফুটবলার সিয়াড ভিসান।

ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটির যুব একাডেমির হয়ে খেলেছেন তিনি। ২০ বছর বয়সী ভিসানের মরদেহ পাওয়া গেছে তার বাড়ি ইতালির ক্যাম্পানিয়াতে। আত্মহত্যার আগে এর কারণ জানিয়ে একটি চিঠিও লিখেছেন তিনি।

স্থানীয় পুলিশ জানিয়েছে চিঠিতে বছরের পর বছর ধরে বর্ণবৈষম্য সহ্য করতে না পারায় মারা যাওয়ার কথা লিখেছেন ভিসান।

তিনি লিখেছেন, ‘এখন, আমি যেখানেই যাই, যেখানেই যাই, যেখানেই যাই। সেখানেই আমি পাথরের মতো অনুভব করি। মানুষের সন্দেহপ্রবনতা, কুসংরচ্ছন্নতা, অন্যভাবে তাকানো এসব আমার কাঁধে ভর করে।

ভিসান আরও লিখেছেন, ‘মানুষের কাছে প্রমাণ করতে হয়, যেন তারা আমাকে চেনে না। আমি তাদের মতো না, ইতালিয়ান, সাদা। আমার মনে হতো কালো হওয়ায় আমার লজ্জিত হওয়া উচিত।’

ইথিওপিয়ায় জন্ম নেওয়া ভিসান ছোটবেলায় চলে আসেন ইতালিতে। দেশটির এক দম্পত্তি পালক হিসেবে তাকে এখানে আনেন। এখানে এসেই ফুটবল খেলতে শুরু করেন ভিসান। কিন্তু ২০১৬ সালেই ক্রীড়াঙ্গন থেকে অবসরের কথা জানান তিনি। ফুটবল থেকে অবর নিলেও অ্যাটলেটিকো ভিটিকালার হয়ে ফাইভ আ সাইট ফুটবল চালিয়ে যাচ্ছিলেন ২০ বছর বয়সী এই তরুণ।

Related posts

মহিলাদের গল্ফ ট্যুরের মালিক ট্রান্স গলফারের সাথে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা প্রকাশ করেছেন নতুন এলপিজিএ নিষেধাজ্ঞার জন্য স্পার্কস

News Desk

লেব্রন জেমস ‘ব্যক্তিগত কারণে’ লেকারদের থেকে দূরে থাকা তার সময় সম্পর্কে সামান্য তথ্য সরবরাহ করে

News Desk

লিওনেল মেসি নিউ ইয়র্ক সিটি এবং এমএলএস কাপ ফাইনালের মধ্যে দাঁড়িয়েছেন

News Desk

Leave a Comment