Image default
খেলা

ফ্রি ট্রান্সফারে পিএসজিতে জর্জিনিও উইনালডাম

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) লিভারপুল থেকে ফ্রি ট্রান্সফারে দলে ভিড়িয়েছে জর্জিনিও উইনালডামকে। ৩ বছরের চুক্তিতে এই ডাচ মিডফিল্ডারকে দলে নিয়েছে প্যারিসের ক্লাবটি।

তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। নিজেদের অফসিয়াল টুইটার অ্যাকাউন্টে ১৫ সেকেন্ডের এক ভিডিও দিয়ে উইনালডামকে স্বাগত জানায় ফরাসি জায়ান্টরা।

উইনালডামকে দলে ভেড়ানোর জন্য মুখিয়ে ছিল বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত ফরাসি ক্লাবটির কাছে হার মানতে হয়।

পিএসজিতে যোগ দেওয়া নিয়ে উইনালডাম বলেন, ‘পিএসজিতে যোগ দেওয়া আমার জন্য নতুন চ্যালেঞ্জ। আমি ইউরোপের একটি সেরা ক্লাবে যাচ্ছি। আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার আকাঙ্ক্ষা অনুযায়ী খেলতে।’

Related posts

চারবারের প্রো বোলার রায়ান কেলির এনএফএল ক্যারিয়ার এই মরসুমে তার তৃতীয় আঘাতের পরে বিপদে পড়েছে

News Desk

এনবিএ কিংবদন্তি চৌন্সি বিলআপস, হিটের টেরি রোজিয়ারকে এফবিআই জুয়া তদন্তের অংশ হিসাবে গ্রেপ্তার করা হয়েছে

News Desk

টিম অ্যান্ডারসনের সাথে গার্ডিয়ানস অল-স্টার ম্যাচের পরে মিগুয়েল ক্যাব্রেরা জোসে রামিরেজের সাথে মজা করে ঝগড়া করেছেন

News Desk

Leave a Comment