Image default
খেলা

ফের লিটনের শূন্য, শুরুতেই ধাক্কা বাংলাদেশ দলে

লিটন দাসের অফফর্ম চলছেই। আরও একবার শূন্যতে সাজঘরের পথ ধরলেন টাইগার ওপেনার। ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত। দুশমন্ত চামিরার দ্রুতগতির এক ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ হয়েছেন লিটন।

এ নিয়ে সর্বশেষ পাঁচ ইনিংসে তৃতীয়বারের মতো শূন্যতে আউট হলেন ডানহাতি এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের মার্চে ১৭৬ রানের ইনিংসের পর সাত ইনিংসে পঁচিশের ঘরও ছুঁতে পারেননি একবার।

লিটন আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন সাকিব আল হাসান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। সাকিব ১২ আর তামিম ১১ রানে অপরাজিত আছেন।

Related posts

এনওয়াইপিডি অফিসারের সম্মানে রশ্মির বিরুদ্ধে প্রথম স্টেডিয়ামের আগে ইয়ানক্সিজের এক মুহুর্তের নীরবতা রয়েছে

News Desk

মার্কিন ফুটবল অ্যাসোসিয়েশনের ক্ষতিগ্রস্থদের জন্য এক মুহুর্ত নীরবতা রয়েছে

News Desk

স্পোর্টস কলাম লেখক রিলি জিন্সের আক্রমণের পরে সাইমন বেলসের প্রতিরক্ষার প্রতি সহিংস প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন

News Desk

Leave a Comment