'ফিরে না আসার আশঙ্কায়' দাবাড়ুদের ভিসা দিলো না ইতালি
খেলা

'ফিরে না আসার আশঙ্কায়' দাবাড়ুদের ভিসা দিলো না ইতালি

ইতালির সার্দিনিয়া শহরে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–২০ দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়া হলো না বাংলাদেশের জুনিয়র দাবাড়ুদের। দেশটির দূতাবাসে ভিসার আবেদন করলেও সেখান থেকে ফিরে না আসার আশঙ্কায় কাউকেই ভিসা দেয়নি বাংলাদেশের ইতালিয়ান দূতাবাস।

আগামী ১২ ও ১৩ অক্টোবর সার্দিনিয়ায় যাওয়ার কথা ছিলো বাংলাদেশের ৭ দাবাড়ুর। এদের মধ্যে দুই জন ছেলে ও পাঁচ জন মেয়ে দাবাড়ু রয়েছে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই প্রথম পৃথিবীর কোনো দেশ ভিসা দিলো না। শুধু তাই নয়, ভিসার আবেদন করে এবার ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য ও টিম লিডার মাহমুদা চৌধুরী মলি।



তিনি জানান, দূতাবাসে সবার কাগজপত্র জামা দেওয়া হয়েছিলো। বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়ে বিশ্ব দাবা সংস্থা ফিদে থেকে চিঠিও দেওয়া হয় দূতাবাসে। ইতালিয়ান দূতাবাস সেই চিঠির কোনো গুরুত্বই দেয়নি বলে জানান তিনি।

ব্যাপারটি খুবই হতাশাজনক জানিয়ে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম বলেন, আমাদের দাবাড়ুরা এর আগে ইউরোপের অনেক দেশেই গেছেন। কিন্তু এবার ফিরে আসার চুক্তি করার পরও ভিসা দেয়নি ইতালিয়ান দূতাবাস।

ভিসা না পাওয়ার বিষয়ে টিম লিডার মাহমুদা চৌধুরী মলি বলেন, রাষ্ট্রদূত আমার সঙ্গে ঠিকভাবে কথাও বলতে চাননি। শুধু বলেছেন, বাংলাদেশিরা ইতালিতে গেলে আর ফিরে আসে না। আর তাদের বয়স কম। সেখানে থেকে যাওয়ার আশঙ্কা আছে। তাই ভিসা দেওয়া হয়নি। জীবনে কখনও এমন অভিজ্ঞতা হয়নি।

Source link

Related posts

টিম্বারওয়ালভস ‘জাদেন ম্যাকডানিলস এনবিএ এমভিএ শাই গিলজিয়াস-এলেক্সানারের সাথে থান্ডার প্রগ্রেস 2-0

News Desk

UFL 2025 এর সময়সূচী প্রকাশ করে; স্ট্যালিয়নরা অন্য ঠিকানা খুঁজছে

News Desk

মেইন স্কুলগুলির পরিচালক, যারা মহিলাদের ক্রীড়াগুলিতে ট্রান্সজেন্ডারিং করছেন, যুক্তরাষ্ট্রে পূর্ববর্তী “নাগরিক অধিকার দ্বন্দ্ব” এর সাথে সাদৃশ্যপূর্ণ

News Desk

Leave a Comment