ফাইনালের আগে মেসিকে ছেলের আবেগঘন চিঠি
খেলা

ফাইনালের আগে মেসিকে ছেলের আবেগঘন চিঠি

কাতার বিশ্বকাপের পর্দা নামছে আজ। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি। এর আগে ২০১৪ সালে ফাইনালে ওঠলেও ফিরতে হয়েছিল খালি হাতে। তবে এবার সেই সুযোগ হাত ছাড়া করতে চায় না স্বয়ং মেসি। আর এমন ম্যাচের আগে মেসিকে আবেগঘন চিঠি লিখলো তার ছেলে থিয়াগো।




আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দেওয়ার অনুরোধ জানিয়েছে থিয়াগো। নিজের খাতায় বাবাকে নিয়ে লেখা চিঠিতে থিয়াগো লিখেছে, ‘আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা।’ সেই চিঠিতে আর্জেন্টিনার একটি অনুপ্রেরণামূলক গানের কথাও উল্লেখ করেছে থিয়াগো।



ছেলের চিঠি লেখার কথা জানিয়েছে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। বিশ্বকাপের শুরু থেকেই কাতারে অবস্থান করছেন তিনি। আন্তোনেলা জানান, ফাইনালের গুরুত্ব ছেলেরাও বুঝতে পারছে।  

Source link

Related posts

মিরাজের প্রশংসা করে গাভাস্কার বললেন- ভারত কিছু রান কম করেছিল

News Desk

ওহিও রাজ্যের বিপর্যয়ের পরে মিশিগান পতাকা লাগানোর চেষ্টা করার সাথে সাথে একটি কুৎসিত ঝগড়া শুরু হয়

News Desk

রেঞ্জাররা লোকসানে পড়ে যখন তারা কথা বলে যে কীভাবে দিশাহীন মরসুম এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল

News Desk

Leave a Comment