ফাইনালের আগে মঞ্চ মাতাবেন জেমস-ওয়ারফেজ
খেলা

ফাইনালের আগে মঞ্চ মাতাবেন জেমস-ওয়ারফেজ

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামছে আগামী ১৬ ফেব্রুয়ারি। এই দিন ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাইনালের আগে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউল এবং ওয়ারফেজ।




সোমবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এমনটি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘চেষ্টা করা হচ্ছে জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ভাইকে আনার। প্রাথমিকভাবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন।’


নিজামউদ্দিন চৌধুরী সুজন

এছাড়াও ফাইনালে থাকছে আতশবাজি ও বিম শো। ফাইনালের আগে সমাপনী অনুষ্ঠান বিকেল থেকে অনুষ্ঠান শুরু হবে। সুজন আরও বলেন, ‘আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। শুরু হবে ৩.৩০ থেকে। ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হবে কনসার্ট। পুরস্কার বিতরণের পর হবে বিম শো।’ 

 

Source link

Related posts

ব্রাইট রিচাদ প্রথম পিএসএল উপস্থিতি জিতেছে, 5 টি পাঠ্য নিয়ে দল নিয়ে

News Desk

ট্র্যাভিস কেলসের সুপার বাউল 2025 খোলার রাতে মিডিয়ার জন্য কেবল একটি জ্বলন্ত প্রশ্ন রয়েছে

News Desk

প্রাক্তন এনএফএল তারকা আন্তোনিও ব্রাউন নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলার শিকারদের পরিবারের জন্য একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছেন

News Desk

Leave a Comment