প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রান কোহলির
খেলা

প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রান কোহলির

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে ৪ হাজার রান করা প্রথম ব্যাটার হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখলেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে  টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০ বলে ৫০ রান করেন কোহলি। এই ইনিংস খেলার পথে টি-২০ ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৪ রানের নজির গড়লেন কোহলি। 




ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে কোহলির টি-২০ পরিসংখ্যান ছিলো- ১১৪ ম্যাচের ১০৬ ইনিংসে ১টি সেঞ্চুরিতে ও ৩৬টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৫৮ রান। ৪ হাজার রানের মালিক হতে ৪২ রান প্রয়োজন ছিলো কোহলির। 



ম্যাচে ভারতের ব্যাটিং ইনিংসে ১৫তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে টি-২০ তে ৪ হাজার রান পূর্ণ করেন কোহলি। শেষ পর্যন্ত ৪টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে ৫০ রান করেন কোহলি। ১০৭ ইনিংসে ৪ হাজার ৮ রান নিয়ে এখন সবার উপরে কোহলি। 

টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১৪৮ ম্যাচের ১৪০ ইনিংসে ৩ হাজার ৮ শত ৫৩ রান আছে রোহিতের। ১১৮ ইনিংসে ৩ হাজার ৫ শত ৩১ রান করে তালিকার তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৩ হাজার ৩ শত ২৩ ও আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিংয়ের ৩ হাজার ১ শত ৮১ রান নিয়ে পরের দু’টি স্থানে আছেন। 

Source link

Related posts

দেশপ্রেমিক ভক্ত শেলি সেপুলভেদা ক্যান্সারের সাথে যুদ্ধের পরে মারা গেছেন – দলের মালিক রবার্ট ক্রাফ্ট তাকে সুপার বোল টিকিট দিয়ে অবাক করার কয়েক সপ্তাহ পরে

News Desk

মিয়ামি প্যারিস সেন্ট -গারমের সামনে হেরে যাবে, মেসি জানতেন

News Desk

কী ভাল ব্যাকআপ কিউবি তৈরি করে – এবং সমস্ত 32 এর জন্য আমাদের শ্রেণিবিন্যাস

News Desk

Leave a Comment