পরলোকে আবার দুজনে একসঙ্গে ফুটবল খেলব’
খেলা

পরলোকে আবার দুজনে একসঙ্গে ফুটবল খেলব’

ফুটবলের দুই কিংবদন্তি ব্রাজিলের পেলে আর আর্জেন্টিনার দিয়েগো মারাদোনা। ল্যাতিন আমেরিকার ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই দেশের ফুটবলে যতই রেষারেষি থাকুক না কেন, খেলোয়াড় হিসেবে একে অপরের প্রতি ভাতৃত্ব দেখার মতো। বর্তমানে যেমন মেসি-নেইমার খুব ভালো বন্ধু তেমনি ছিলেন পেলে-মারাদোনা।




পেলে-মারাদোনার অর্জন নিয়ে তাদের ভক্তদের তর্ক-বিতর্ক চলে কে সেরা। তবে এই দুই কিংবদন্তি ছিল খুব ভালো বন্ধু। দুই বছর আগে ২০২০ সালের ২৫ নভেম্বর কার্ডিয়াক অ্যাটাকের শিকার হয়ে মারা গিয়েছিলেন মারাদোনা। ৬০ বছর বয়সে যখন মারাদোনা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তখন বাকি বিশ্বের মতোই তাকে স্মরণ করেছিলেন পেলে। খুব কষ্ট পেয়েছিলেন বন্ধুর মৃত্যুতে। সে সময় ব্রাজিলিয়ান কিংবদন্তি তখন সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আশা করি, আমরা দুজনে পরলোকে বল নিয়ে একসঙ্গে খেলতে পারব।’

সেই পোস্টের দুই বছর এক মাস চার দিন পরেই প্রিয় বন্ধুর পথে হাঁটলেন পেলে। গত বৃহস্পতিবার ব্রাজিলের হাসপাতালে অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতেই শেষপর্যন্ত হার মানতে বাধ্য হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলের মৃত্যুতে এই কথাটি আবারও উঠে আসছে স্মৃতির পাতা থেকে।


ছবি: সংগৃহীত

পেলে, মারাদোনার চেয়ে অন্তত দুই দশক সিনিয়র। তাই একসঙ্গে বা একে অপরের বিরুদ্ধে কখনোই জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তাদের। ১৯৭৭ সালে পেলের ফুটবল কেরিয়ার শেষ হয়েছিল আর মারাদোনার ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল ১৯৭৬ সালে। কিন্তু ২০১৬ ইউরো চলাকালীন একটি ফাইভ এ সাইড প্রীতি ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন দুই কিংবদন্তি। এছাড়া একটি জনপ্রিয় টেলিভিশন শোতে দুই কিংবদন্তিকে একসঙ্গে মাথায় বল নাচাতে দেখা গিয়েছিল।

Source link

Related posts

ম্যাক্স ফ্রাইড কীভাবে এই ইয়াঙ্কিরা কী তা পুনরায় সংজ্ঞায়িত করে

News Desk

কিথ হার্নান্দেজ হট মাইক্রোফোনে ধরা পড়ল, “দরিদ্র মারধর” বর্ণনা করে যখন গেমটি মেটস-মার্লিন্স অব্যাহত থাকে

News Desk

ইয়াঙ্কিস বনাম রেড সোক্স গেম 3 পূর্বাভাস: একটি এমএলবি কার্ড ট্যুর চয়ন করুন,

News Desk

Leave a Comment