তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়া-মরক্কোর একাদশ
খেলা

তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়া-মরক্কোর একাদশ

কাতার বিশ্বকাপে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও মরক্কো। শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামছে দু’দল। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে যায় ক্রোয়েশিয়া। অন্যদিকে মরক্কো সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে যায় ২-০ গোলে।




সেমিফাইনালে হারলেও এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চায় দু’দল। তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়া মাঠে নামছে ৩-৫-২ ফরমেশন নিয়ে। অন্যদিকে মরক্কো মাঠে নামছে ৪-৪-৩ ফরমেশন নিয়ে।



ক্রোয়েশিয়ার একাদশ: ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক) জোসিপ স্ট্যানিসিচ, জোস্কো গার্দিওল, জোসিপ সুতালো, ইভান পেরিসিচ, লাভরো মাজার, মাতেও কোভাসিচ, লুকা মড্রিচ, মিসলাভ ওরাসিচ, আন্দ্রেজ ক্রামরিক, মার্কো লিভাজা।

মরক্কোর একাদশ: ইয়াসিন বৌউনো (গোলরক্ষক), আশরাফ হাকিমি, জাওয়াদ এল ইয়ামিক, আশরাফ দারি, আতিয়াত-আল্লাহ, সোফিয়ান আমরাবাত, আবদেলহামিদ সাবিরি, বিলাল এল খানৌস, হাকিম জিয়েচ, সোফিয়ান বাউফল, ইউসুফ নাছেরি।

Source link

Related posts

ভিসা জটিলতায় ২৪ কোটি টাকার টুর্নামেন্ট খেলতে পারছেন না গলফার সিদ্দিকী।

News Desk

ক্যাপ্টেনদের জন্য Seahawks বাণিজ্য ডিই চেজ ইয়াং এর মত দেখতে কেমন হবে

News Desk

চিফ কালি তারকা নিক বোল্টন এক্সটেনশন 3 বছরের জন্য একটি নিখরচায় এজেন্সিতে পৌঁছানোর আগে: প্রতিবেদন করুন

News Desk

Leave a Comment