Image default
খেলা

টেস্টে ইংল্যান্ডের নতুন বিশ্ব রেকর্ড

২৪ ঘণ্টা আগে অসুস্থতার প্রকোপে ইংল্যান্ড শিবির যেন পরিণত হয়েছিল হাসপাতালে। মাঠে নেমে সেই তাদের অন্য চেহারা। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথমদিন ৫০০-র বেশি রান তুলেছে টসজয়ী ইংল্যান্ড। তা-ও খেলা কম হয়েছে ১৫ ওভার।

চার উইকেটে ৫০৬ রান তুলে প্রথম টেস্টে সফরকারীদের দুর্দান্ত সূচনা স্বাগতিক পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এর আগে টেস্টের প্রথমদিন আর কোনো দল ৫০০ রান করতে পারেনি।

জ্যাক ক্রলি ও বেন ডাকেটের সেঞ্চুরিতে ইংল্যান্ড পায়ের নিচে শক্ত মাটি পেয়ে যায়। উদ্বোধনী জুটিতে এ দুজন তোলেন ২৩৩ রান। এরমধ্যে ক্রলি ১১১ বলে ১২২ এবং ডাকেট ১১০ বলে ১০৭ রান করেন। সেঞ্চুরি হয়েছে আরও দুটি।

ওলি পোপ ১০৪ বলে ১০৮ এবং হ্যারি ব্রুক মাত্র ৮১ বলে ১০১ রান নিয়ে ব্যাট করছেন। ৩৪ রানে অপরাজিত অধিনায়ক বেন স্টোকস। দুটি উইকেট নেন জাহিদ মাহমুদ। একটি করে উইকেট পান মোহাম্মদ আলী ও হারিস রউফ।

Related posts

এনএফএল উইক 18 প্লেয়ার ইনসেনটিভ ট্র্যাকার: সম্ভাব্য ক্ষতিপূরণ এবং প্রপ বেটের সম্পূর্ণ তালিকা

News Desk

বিগ টিন মিডিয়ার দিনগুলিতে এক বছর হোঁচট খাওয়ার পরে, লস অ্যাঞ্জেল -এ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে দেশহান ফস্টার

News Desk

প্রাক্তন হুসিয়ার তারকা বলেছেন ইন্ডিয়ানার ফার্নান্দো মেন্ডোজা ‘অবশ্যই কিছু হেইসম্যান সমর্থনের যোগ্য’

News Desk

Leave a Comment