Image default
খেলা

টি-টোয়েন্টিতে নতুন এলিট ক্লাব খুললেন সাকিব

সাকিব আল হাসান মানেই যেন একের পর এক রেকর্ড। এবার স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম অধিনায়ক হিসেবে বল হাতে দেড়শ উইকেট শিকারের রেকর্ড গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এই ক্লাবে তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার।

এই তালিকায় ১১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মাশরাফি বিন মুর্তজা। তৃতীয় স্থানে থাকা ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ১১২টি।

চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি (৮৮ উইকেট) ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি (৮৬ উইকেট)।

Source link

Related posts

ব্রিউয়ার্স প্লেয়ার হিট পিচ এড়ানোর জন্য আক্রমণ করেছিল যার ফলে খেলা বেঁধে দেওয়া হত: ‘তাকে যা করতে হয়েছিল তা সেখানে দাঁড়িয়ে ছিল’

News Desk

ক্যাল রিচি দ্বীপবাসীদের রুকি প্রাচীরের মধ্য দিয়ে কীভাবে কাজ করে

News Desk

রোহিত, ঋষভরা বিশৃঙ্খল! মারাত্মক অভিযোগ প্রাক্তন অজি অধিনায়ক পেনের, কী অপরাধ ভারতের

News Desk

Leave a Comment