Image default
খেলা

টানা ৮ ম্যাচ হেরে রেকর্ড গড়লো মুম্বাই

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যেন রোহিত শর্মা ও তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এক দুঃস্বপ্ন। এক এক করে মৌসুমের প্রথম আটটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের।

লিগে এতদিন মুম্বাইয়ের সাফল্যে রেকর্ড যেমন ছিল সকলের কাছে ঈশ্বর্ণীয়, এবার মুম্বাই ইন্ডিয়ান্স গড়ল একগুচ্ছ লজ্জার রেকর্ডও।

রবিবার লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ৩৬ রানে হেরেছে মুম্বাই। এ নিয়ে প্রথম আট ম্যাচের মধ্যে আটটিতেই হেরে আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজ পর্যন্ত আইপিএলে কোনো দল নিজেদের প্রথম আট ম্যাচে হারেনি।

টানা ৮ ম্যাচ হেরে রেকর্ড গড়লো মুম্বাই

এর আগে ২০১৪ সালে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে হেরেছিল মুম্বাই। এখনও পর্যন্ত সেটাই ছিল তাদের সব থেকে খারাপ শুরু। যদিও সেই বছর শেষ পর্যন্ত প্লে-অফে ওঠে রোহিতরা। এছাড়া ২০১৩ সালে দিল্লি ক্যাপিটালস (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস) ও ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নিজেদের প্রথম ছয় ম্যাচে হেরেছিল।

Related posts

একটি কচ্ছপ একটি লিটল লিগ বেসবল খেলার সময় একটি অপ্রত্যাশিত বিলম্ব ঘটায়

News Desk

মার্চ ম্যাডনেস ভবিষ্যদ্বাণী: UConn বনাম। আলাবামা বাছাই, মতভেদ, চূড়ান্ত চার জন্য বাজি

News Desk

দ্বীপপুঞ্জীরা একটি অত্যন্ত বিরল এনএইচএল ক্লাবের সাথে ম্যাথিউ শ্যাফারকে স্পনসর করতে সহায়তা করতে পারে

News Desk

Leave a Comment