Image default
খেলা

জয় দিয়ে ফিরলেন রাফায়েল নাদাল

মন্টে কার্লোতে ফিরেছেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। ফিরেই জিতেছেন এই স্প্যানিশ তারকা। এছাড়াও মন্টে কার্লোতে জয় তুলে নিয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনের পর এ বছর প্রথম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লড়াইয়ে কোর্টে নেমেছেন রাফায়েল নাদাল। নেমেই ঝলক দেখিয়েছেন স্প্যানিশ তারকা। মন্টে কার্লো মাস্টার্সে তিনি মুখোমুখি হন আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিসের।

মন্টে কার্লোতে ৪৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রেখেছেন নাদাল। ফেদেরিকোকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে ম্যাচ নিজের করে নিয়েছেন ক্লে কোর্টের রাজা। আসরে নিজের ১২তম শিরোপা জয়ের পথে আরো এগিয়ে গেলেন স্প্যানিশ তারকা।

আরেক ম্যাচে, ইতালির জ্যানিক সিনারের মুখোমুখি হন সার্বিয়ার নোভাক জোকোভিচ। বিশ্বসেরা এই টেনিস তারকা জ্যানিককে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেন।

Related posts

দেখে মনে হচ্ছে AJ Styles কে বিদায় জানানো খুব তাড়াতাড়ি হয়েছে – তাই WWE কিছু একটা করতে পারে

News Desk

টিয়ার্না ডেভিডসন গোথাম ফুটবল ক্লাবকে তার পুরানো স্টম্পিং গ্রাউন্ডে ফিরিয়ে নিয়ে যায়

News Desk

র‌্যামস তারকা প্যান্থারদের বিপক্ষে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ করেছিলেন

News Desk

Leave a Comment