Image default
খেলা

ছুটিতে যাচ্ছেন জেমি ডে

আবার ছুটিতে যাচ্ছেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস। বুধবার তারা দু’জন লন্ডন যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।

ছুটি কাটিয়ে ঠিক কবে ফিরবেন, তা নিশ্চিত করে যাচ্ছেন না দুই কোচ। বাফুফে জানিয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহে তারা ঢাকায় ফিরবেন।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে গত মাসে ছুটি কাটিয়ে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেছিলেন দুই কোচ। এরপর নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট এবং কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপে পঞ্চম হয়েও বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশের এশিয়ান বাছাইয়ের ম্যাচ।

Related posts

স্টিভ কোহেন মিটস সর্বদা দীর্ঘ -স্থায়ী ছিল – এটি কি শেষ পর্যন্ত এখানে থাকতে পারে?

News Desk

ব্লেক গ্রিফিন ক্লিপারস থেকে ক্রিস পলের আকস্মিক প্রস্থানের পরে তার অনুভূতি ব্যাখ্যা করেছেন

News Desk

কোডি রোডস ডাব্লুডব্লিউই সেলিব্রিটি হল সম্পর্কে কথা বলে এবং ভাইকে বরাদ্দ করে তোলে

News Desk

Leave a Comment