Image default
খেলা

চ্যালেঞ্জ ছুড়ে দিল দক্ষিণ আফ্রিকা

ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৯ রানে অলআউট করার পর আরও কঠিন চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রসি ফন ডার ডুসেন ও কাগিসো রাবাদার ব্যাটে মিলেছে উদ্ধার। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে স্বাগতিকদের এখন ৩২৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রোটিয়ারা।

সেইন্ট লুসিয়া টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে ৩২৪ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে, হাতে রয়েছে অফুরান সময়। ম্যাচের তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান করেছে তারা। ফলে বাকি দুই দিনের ১৮০ ওভারে তাদের করতে হবে ৩০৯ রান। ম্যাচের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ২৯৮ রানে। জবাবে তাদের অর্ধেক ১৪৯ রান করতে সক্ষম হয় ক্যারিবীয়রা। ১৪৯ রানের বিশাল লিড নিয়ে খেলতে নেমে প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে থেমেছে ১৭৪ রানে। ফলে ম্যাচ জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩২৪ রানের।

টেস্ট ইতিহাসে ৩২০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড রয়েছে মাত্র ২৩টি। যার মধ্যে পাঁচটিই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেই ৩৯৫ রান তাড়া করে জিতেছে তারা। এবার প্রায় একই চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের সামনে। যা তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষ বিকেলে ৬ ওভারে কোনো উইকেট হারায়নি তারা। ক্রেইগ ব্রাথওয়েট ৫ ও কাইরন পাওয়েল ৯ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নামবেন।

এর আগে তৃতীয় দিনের প্রথমভাগটা পুরোপুরি ছিল ক্যারিবীয়দের নিয়ন্ত্রণে। মাত্র ৭৩ রানেই ৭ উইকেট তুলে নিয়েছিল তারা। কেগার পিটারসেন ১৮ ও ডিন এলগারের ১০ ব্যতীত আউট হওয়া সাত ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কে যেতে পারেনি।তবে অষ্টম উইকেটে হাল ধরেন ডুসেন ও রাবাদা। তারা দুজন মিলে যোগ করেন ৭০ রান। ফিফটির সম্ভাবনা জাগিয়েও ৪০ রান করে আউট হয়ে যান রাবাদা। শেষ পর্যন্ত ৭৫ রান করে অপরাজিত থাকেন ডুসেন। দক্ষিণ আফ্রিকা থামে ১৭৪ রানে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন কেমার রোচ। এছাড়া কাইল মায়ারসের শিকার ৩টি উইকেট।

Related posts

লেকাররা ব্রুনাই জেমসকে একটি দুর্দান্ত সুযোগ দেয় – এবং সে ভাল যায় না

News Desk

জায়ান্টসের জ্যাকসন ডার্ট ভাইরাস যায় যেখানে নিউ জার্সি টোল বিকল্পগুলি ক্রমবর্ধমান বিভ্রান্ত ছেড়ে যায়

News Desk

আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে ইএসপিএন সংশ্লিষ্ট সংগঠকদের কাছ থেকে বিশাল বাধার মুখোমুখি হবে

News Desk

Leave a Comment