চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় বেনজেমা
খেলা

চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় বেনজেমা

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগের ২০২১-২২ মৌসুমটা দুর্দান্ত কেটেছে করিম বেনজেমার। জাতীয় দল ও ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ছিল তার দাপট। তার কল্যাণে রিয়াল মাদ্রিদও চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৪তম শিরোপা ঘরে তুলেছে। সেটিরই এবার প্রতিদান পেলেন ফরাসি তারকা।

চ্যাম্পিয়নস লিগের ২০২১-২২ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বেনজেমা। মঙ্গলবার (৩১ মে) এক ঘোষণায় তাকে এ স্বীকৃতি দিয়েছে উয়েফা। পুরো টুর্নামেন্টে তিনি ১২ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৫ গোল করেছেন।



এছাড়া সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ফাইনালে লিভারপুলের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি তার। এবারের মৌসুমে তিনি ৪টি গোল করেছেন এবং করিয়েছেন আরও ৬টি গোল।

Source link

Related posts

পেনাল্টি মিসে শিরোপা হারলো বাংলাদেশ

News Desk

ট্রাম্পের অফিসিয়াল বিধিগুলি নবম ঠিকানা লঙ্ঘন করে, গণিতের জন্য স্কুলে ফিরে আসার জন্য সম্মান প্রয়োজন

News Desk

ডিওন স্যান্ডার্স এনএফএলে কোচ হওয়ার একমাত্র উপায় প্রকাশ করেছেন

News Desk

Leave a Comment