Image default
খেলা

চোট কাটিয়ে ট্রেনিংয়ে ফিরলেন নেইমার

ব্রাজিল ও পিএসজি ভক্তদের জন্য সুখবর। চোট কাটিয়ে দীর্ঘ প্রায় দুই মাস পর ট্রেনিংয়ে ফিরেছেন নেইমার। এখন সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামার অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই মাঠে ফিরবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পিএসজি তাদের টুইটারে কয়েকটি ছবি শেয়ার করেছে। সেগুলোতে দেখা যাচ্ছে, জীমে বেশ স্বাচ্ছন্দেই ফুটবল নিয়ে কারুকাজ করছেন নেইমার। আর ক্যাপশনে লেখা হয়েছে, ‘যা আপনি দেখতে পছন্দ করবেন।’ নেইমার নিজেও তার ইন্সটাগ্রামে এগুলো শেয়ার করেছেন। আর তা নিশ্চিতভাবেই ভালো খবর।

এর আগে গত বছরের ২৮ নভেম্বর লিগ ওয়ানে সেঁত এতিয়েনের বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিটের সময় ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন নেইমার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার বাঁ পা মাকোর ডান পায়ের ওপর বেকায়দাভাবে পড়ে। তাল সামলাতে না পারায় সঙ্গে সঙ্গেই নেইমারের গোড়ালি বেঁকে যায়। মুহুর্তের মধ্যেই ব্যাথায় চিৎকার দিয়ে ওঠেন নেইমার। তার চোখ বেয়ে পানিও পড়েছে এবং পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় পিএসজি তারকাকে।

Things you love to see:@neymarjr continuing his recovery

Source link

Related posts

আপনি কেন দীর্ঘ, ঘুরে বেড়ানো বিস্পোয়ার ভ্রমণের পরে বিশ্বের জন্য ম্যাক্স ক্র্যানিককে মেটানোর সুযোগটি বোঝাতে চাইছেন

News Desk

মেটস ইয়াঙ্কিস, ডিএফএ ওমর নারভেজ থেকে ক্যাচার লুইস টরেনস অর্জন করে

News Desk

স্টিভ কোহেন মেটস জয়ের দিকে নজর রেখে নিরলস বাণিজ্য সময়সীমার আলোচনা উপেক্ষা করেন

News Desk

Leave a Comment