Image default
খেলা

চার ম্যাচ নিষিদ্ধ সাকিব

মাঠে অশোভন আচরণের জন্য জাতীয় দলের ক্রিকেটার এবং ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন মিডিয়ার কাছে।

প্রসঙ্গতঃ শুক্রবার মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে আউট না দেয়ার প্রতিবাদে লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে দেন সাকিব আল হাসান। এছাড়া ক্ষিপ্ত হয়ে এসে স্ট্যাম্প তুলে ছুড়ে মারেন তিনি। এমন ঔদ্ধত্বপূর্ণ আচরণের কারণে সাকিব আল হাসানকে কী শাস্তি দেয়া হয়, সে দিকে তাকিয়ে ছিল সবাই।

অবশেষে ২৪ ঘণ্টা পার না হতেই প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ন্ত্রক কমিটি সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ) পক্ষ থেকে চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি আরোপ করা হলো বিশ্বসেরা এই অলরাউন্ডারের ওপর।

Related posts

কিরি আরভিং ম্যাভেরিক্সের সাথে 3 বছরের, 126 মিলিয়ন ডলারের চুক্তিতে পুনরায় স্বাক্ষর করেছেন: রিপোর্ট

News Desk

দ্বিতীয়বারের মতো শাসকদের সমালোচনা করার জন্য সোফি ক্যানিংহামকে আবারও জরিমানা করা হয়েছিল, এই সময় চার নম্বর

News Desk

জোসে ক্যাবলেরো তার ‘প্রতিভা’ ব্যবহার করে ইয়াঙ্কিসকে অ্যান্টনি ভলপের সাথে জটিল কল করতে বাধ্য করতে পারে

News Desk

Leave a Comment