Image default
খেলা

চার বছরের পরিবর্তে দুই বছর পরপর বিশ্বকাপ ফুটবল চায় সৌদি

চার বছর পরপর অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ চালুর পর থেকে এই নিয়ম চলে আসছে। তবে এবার সৌদি আরবের ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে নতুন এক প্রস্তাব দিয়েছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) কাছে।

মঙ্গলবার দেওয়া এই প্রস্তাবে দেশটি ছেলে ও মেয়েদের জন্য দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজের কথা বলেছে। এতে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের ‘সম্ভাবনা কতটুকু এবং কেমন প্রভাব রাখবে তা ভাবনা-চিন্তা করা’র অনুরোধ করা হয়েছে।

২১১ সদস্যদেশকে নিয়ে ফিফার বার্ষিক অধিবেশন কংগ্রেসে এই প্রস্তাব পেশ করা হবে। শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে অনলাইনের মাধ্যমে এই কংগ্রেস শুরু হবে।
সূত্র: স্পোর্টস ইলাস্ট্রেটেড, ইয়াহু নিউজ

Related posts

ভাইকিংস প্রধান কোচের সাথে সাক্ষাত্কার সত্ত্বেও ব্রায়ান ফ্লোরেসকে ডিফেন্সিভ কো-অর্ডিনেটর হিসাবে বাড়ানোর ঘোষণা দিয়েছে

News Desk

জ্যালেন ব্রুনসন এবং জোশ হার্ট পেসারদের বিরুদ্ধে সিজন ফাইনালের পরে MSG-এর বাইরে নিক্স ভক্তদের ভালবাসা দেখান

News Desk

মায়া ব্র্যাডি টম ব্র্যাডির ভাইঝি। এই কারণেই ইউসিএলএ তারকা কলেজের খেলাধুলায় আগ্রহী নয়

News Desk

Leave a Comment