Image default
খেলা

কের্বারকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে বার্টি

২০১৮ সালের উইম্বলডন নারী সিঙ্গলসের চ্যাম্পিয়ান জার্মানির অ্যানজেলিক কের্বারের সঙ্গে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন চলতি উইম্বলডনের প্রথম বাছাই অ্যাশলে বার্টি। সাবেক চ্যাম্পিয়ান কের্বারকে হারিয়ে করোনা সংক্রমণের মধ্যেই প্রথম উইম্বলডনের নারী সিঙ্গেলসের ফাইনালে পৌঁছে গেলেন বার্টি। প্রসঙ্গতঃ চলতি টুর্নামেন্টের নারী বিভাগে সেমিফাইনালিস্টদের মধ্যে একমাত্র সাবেক চ্যাম্পিয়ান ছিলেন কের্বার। অপর সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন প্লিসকোভা এবং সাবালেঙ্কা।

এই ম্যাচের আগে বার্টির বিরুদ্ধে কের্বারের মুখোমুখি রেকর্ড ছিল ২-২। তাদের শেষবার সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালে। চলতি প্রতিযোগিতার ২৫তম বাছাই কার্বারকে হারিয়ে নিজের জীবনের প্রথম উইম্বলডন ফাইনালে পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি।

স্ট্রেট সেটে কের্বারকে উড়িয়ে দেন বার্টি। তার পক্ষে খেলার ফল ৬-৩, ৭-৬ (৩)। প্রথম সেট হারার পরে দ্বিতীয় সেট জেতার জন্য ৫-৩ স্কোরলাইনে থাকাকালীন সার্ভ করছিলেন কের্বার। সেই সময়ে তার সার্ভ লাভে অর্থাৎ শূন্য ফলেই ভেঙে দেন বার্টি। এরপরেই খেলার ফল ঘুরে যায়।

এরপর দ্বিতীয় সেট টাইব্রেকারে ৬-০ ফলে এগিয়ে যান বার্টি। শেষ পর্যন্ত ৭-৩ ফলে টাইব্রেকারে জিতে ম্যাচ জয় নিশ্চিত করেন বার্টি। ফলে উইম্বলডন থেকে ছিটকে গেলেন ২০১৬ সালের রানার্সআপ এবং ২০১৮ সালের চ্যাম্পিয়ান কের্বার। ফাইনালে বার্টি মুখোমুখি হবেন প্লিসকোভা এবং সাবালেঙ্কা ম্যাচের জয়ীর বিরুদ্ধে।

Related posts

সৌদি আরবের কিংডমের সম্ভাবনার জন্য ইউএসএমএনটি, ভবিষ্যদ্বাণী: সেরা গোল্ড কাপ বেটস, বৃহস্পতিবার বেছে নিন

News Desk

মেটসের সর্বশেষ পদত্যাগে মার্ক ভিয়েনটোস: ‘আমি আমার কাজ করছি’

News Desk

কার্লোস এস্তেভেজ আরেকটি সেভ করেন, অ্যাঞ্জেলসকে রয়্যালসের কাছে হারাতে দেন

News Desk

Leave a Comment