Image default
খেলা

‘কিংবদন্তি সাকিবের সাথে ড্রেসিংরুম শেয়ার করাটা অসাধারণ’

প্রথমবারের মতো একই দলের হয়ে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের দুই সতীর্থ সাকিব আল হাসান ও হারভজন সিং, একই দলে খেলার কারণে শেয়ার করছেন একই ড্রেসিংরুমও। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন দুজনই, আজ কলকাতার প্রতিপক্ষ মুম্বাই।

ম্যাচের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে হারভজনের মূল্যায়ন, “সাকিব একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, আপনারা জানেন সে নিজ দেশ ও আইপিএলসহ প্রতিনিধিত্ব করা অন্য দলগুলোর হয়েও দারুণ করছে। ড্রেসিংরুম শেয়ার করার জন্য সে অসাধারণ একজন, বাংলাদেশের কিংবদন্তি একজন ক্রিকেটার।”

মানুষ সাকিবেও মুগ্ধ ভারতীয় এই স্পিনার, “সাকিব তার দলের হয়ে সব সময়ই দারুণ পারফর্মেন্স করে। সে দারুণ একজন মানুষও, আমি তার জন্য শুভ কামনা জানাই। শুধু আইপিএলই নয়, ভবিষ্যতে যেখানেই খেলুক সে যেন ভালো খেলে। আমি আশা করি, সে বাংলাদেশ ও কলকাতার জন্য ভালো কিছুই করবে।”

আইপিএলে প্রত্যাবর্তনের ম্যাচে সাকিবের পারফর্মেন্স সাকবীয় ছিলো না, শেষ দিকে ব্যাট করতে নেমে ৩ রানেই আউট হয়েছেন। বল হাতে নিজের প্রথম বলেই উইকেট তুলে নিলেও ৪ ওভারে ৩৪ রান খরচ করেছেন তিনি, প্রথম ম্যাচে সুযোগই পাননি হারভজনও; মোটে ১ ওভার বোলিং করে দিয়েছেন ৮ রান, ছিলেন উইকেট শূন্য।

Related posts

Bryson DeChambeau সিঙ্গাপুরের আগে LIV গল্ফের সম্ভাবনার প্রশংসা করেছেন: ‘আগের চেয়ে আরও বড়, খারাপ এবং ভাল’

News Desk

হিউস্টন বনাম বিওয়াইউ প্রতিক্রিয়া, ভবিষ্যদ্বাণী: মার্চ ম্যাডনেসের জন্য বিটিএমজিএম বোনাস কোড এনওয়াইপিডিএম 1600

News Desk

ট্র্যাভিস কেলস হরর সিরিজ ‘গ্রোটেস্কেরি’-তে প্রথম প্রধান অভিনয় ভূমিকায় অবতীর্ণ হন

News Desk

Leave a Comment