Image default
খেলা

করোনাই আক্রান্ত হয়ে শ্রীলঙ্কায় যাননি আতহার

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজে ধারাভাষ্য দিতে যেতে পারেননি বাংলাদেশি ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতহার আলী খান। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

তিনি জানান, ছোট ছেলের জ্বর আসায় তার নমুনা পরীক্ষা করা হলে ‘পজিটিভ’ রিপোর্ট আসে। এরপর গত ৯ এপ্রিল করোনা পরীক্ষা করান পরিবারের সবাই। তাতে স্ত্রীসহ তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন তারা।

আতহার বলেন, ‘আমরা বাসায় ৫ জন থাকি। আমার ছোট ছেলের প্রথমে জ্বর এসেছিল। নমুনা পরীক্ষা করানোর পর পজিটিভ হিসেবে শনাক্ত হয়। এরপর সবার পরীক্ষা করাই। ৫ জনের মধ্যে ৩ জন পজিটিভ। নেগেটিভদের আলাদা জায়গায় পাঠানো হয়েছে। আমরা যারা পজিটিভ তারা আলাদা আছি।’

Related posts

এনবিএ-র অল-স্টার গেমে এই মুহুর্তটির খুব প্রয়োজন ছিল: বিল সিমন্স

News Desk

রিপোর্ট: ইউএসএ হকি লিগের চ্যাম্পিয়ন জ্যাক হিউজেস স্টেট অফ দ্য ইউনিয়নের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার পরে ট্রাম্পের সাথে দেখা করতে ‘খুব উত্তেজিত’: রিপোর্ট

News Desk

“আমি যা করি তা স্বাভাবিক নয়” ” ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস থেকে এরিক ডেইলি জুনিয়র

News Desk

Leave a Comment