‘এবার বিশ্বকাপে চোখ পাকিস্তানের’
খেলা

‘এবার বিশ্বকাপে চোখ পাকিস্তানের’

আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ , স্বাগতিক নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলে পাকিস্তান। আর ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে বেশ ভালভাবেই বিশ্বকাপের প্রস্তুতি সারলো পাকিস্তান।  তাই বেশ আত্নবিশ্বাস নিয়েই বিশ্বকাপের অভিযান শুরু করবে বাবর আজমের দল।

শুক্রবার (১৪ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ফাইনালের আগে দুইবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। প্রথম দেখায় জয় পেলেও দ্বিতীয় দেখায় নিউজিল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান। আর তাই ফাইনালে কন্ডিশন বিবেচনায় কিছুটা এগিয়ে ছিল কিউইরা। তবে, অনবদ্য পারফরম্যান্সে ঠিকই শিরোপা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। আর এই ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মাদ নওয়াজ। 



ম্যাচ শেষে তিনি বলেন,  ‘গত কয়েকদিনে অনেক পরিশ্রম করেছি। আজ ম্যাচে নিজেকে সেভাবেই মেলে ধরার চেষ্টা করছি, যেভাবে নেটে অনুশীলন করেছিলাম। মিডল অর্ডারে ভালো ব্যাটিং যে কোনো দলের জন্যই অনেক সহায়ক। আমাদের যে মূল পরিকল্পনা ছিল, সে পরিকল্পনা অনুযায়ী আমরা মাঠে পারফর্ম করতে পেরেছি। সামনেই বিশ্বকাপ। এখন আমরা আমাদের দৃষ্টিটা বিশ্বকাপের ওপরই রাখছি।’

Source link

Related posts

ফিনল্যান্ড ইতালিকে 11-0 বিধ্বস্ত করেছে, প্রভাবশালী পারফরম্যান্সে বেশ কয়েকটি অলিম্পিক হকি রেকর্ড স্থাপন করেছে

News Desk

জোসে কাবালরো প্রমাণ করে যা এটি ইয়াঙ্কসের প্রতিদিনের সংক্ষিপ্তকরণে হওয়া উচিত

News Desk

প্যাট্রিয়টজ মাইক ফারাবেল কোচ স্টিফেন দেগেজের কাছ থেকে অসমর্থিত গণমাধ্যমের সাথে সংঘর্ষের সংঘর্ষ

News Desk

Leave a Comment