Image default
খেলা

ইয়াসের প্রভাবে বৃষ্টি, বন্ধ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’। আগামী কয়েক ঘণ্টায় তা আরও শক্তি সঞ্চয় করবে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। এর ফলে সৃষ্ট নিম্নচাপ থেকে বৃষ্টি শুরু হয়েছে ঢাকার মিরপুরে। এতে আপাতত বন্ধ হয়ে গেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচটি।

আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই জানানো হয়েছে, ২৫ মে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রেখেছে। থেমে থেমে দিনভর চলবে এই বৃষ্টি। এতে যে বাংলা-লঙ্কা সিরিজে প্রভাব পড়বে, সেটিও জানা ছিল। শঙ্কা মাথায় নিয়েই কড়া রোদে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ে মাঠে গড়ায় ম্যাচ।

তবে বৃষ্টি বাধার মুখে আপাতত বন্ধ হয়ে গেছে খেলা। আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের ইনিংসের যখন ৪১ ওভারের খেলা শেষ হয়, তখন বৃষ্টির মাত্রা বেড়ে যায়। এতে বাধ্য হয়ে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিশিয়ালরা।

বৃষ্টির আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান। মুশফিকুর রহিম ৮৫ ও মোহাম্মদ সাইফউদ্দিন ২ রানে অপরাজিত আছেন।

Related posts

ট্রান্সজেন্ডার ভলিবল খেলোয়াড় ব্লেয়ার ফ্লেমিং-এর SJSU-তে কেরিয়ার সম্ভবত টুর্নামেন্ট হারার পর শেষ হয়ে গেছে

News Desk

ড্যান হার্লির প্রত্যাবর্তন 2025 মার্চ ম্যাডনেসের জন্য ইউকনকে ফেভারিট করেছে

News Desk

ট্যাঙ্ক ডেল ‘প্রধান’ হাঁটুর চোট নিয়ে অনিশ্চয়তার মধ্যে হিউস্টনে ফিরেছে।

News Desk

Leave a Comment