ইনডোর অ্যাথলেটিকসের ফাইনালে ইমরান
খেলা

ইনডোর অ্যাথলেটিকসের ফাইনালে ইমরান

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টে ফাইনালে উঠেছেন ইমরানুর রহমান। ইরানের তেহরানে সোনা ধরে রাখার মিশনে ৬.৬০ টাইমিং নিয়ে ফাইনালে পা রেখেছেন তিনি। সেমিফাইনালের লড়াইয়ে নিজের হিটে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে ৫ নম্বর লেনে দৌড়ান ইমরান।

 

হিটে সেরা হওয়া ওমানের আলী আনোয়ার আগের হিটের মতো সেমিফাইনালেও ইমরানকে পেছন ফেলেন ৬ দশমিক ৫০ সেকেন্ড টাইমিং নিয়ে। এর আগে হিটে ইমরানের টাইমিং ছিল ৬ দশমিক ৬২ সেকেন্ড। 

গত বছর কাজাখস্তানে হওয়া এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছিলেন ইমরান। ওই আসরে সেমিফাইনালে দৌড় শেষ করেছিলেন ৬ দশমিক ৬১ সেকেন্ডে।

গতবারের চ্যাম্পিয়ন বলেই এবারো ফাইনালে ফেভারিট হয়ে নামবেন ইমরান। আগামীকাল (সোমবার) হবে সেই ফাইনাল। 

Related posts

আমেরিকা যুক্তরাষ্ট্রের ফুটবল কোচ বলেছেন যে দলটি ট্রাম্পের সহায়তায় ২০২26 বিশ্বকাপ জিততে পারে।

News Desk

কাউন্সেলর জুলিও ফ্রেঙ্ক পরামর্শ দিয়েছেন যে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেসের অ্যাথলেটিক্সে সক্রিয়ভাবে অংশ নেবেন

News Desk

মাইক ব্রাউন মাইলস ম্যাকব্রাইডের অনুপস্থিতিতে দর্শনের সাথে তাল মিলিয়ে চলার জন্য একটি বড় নিক্স লাইনআপ বেছে নিয়েছিলেন

News Desk

Leave a Comment