Image default
খেলা

ইংল্যান্ডকে ৩০৩ রানে গুটিয়ে দিয়ে শক্ত জবাব কিউইদের

ইংল্যান্ড দ্বিতীয় দিন শুরু করেছিল ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে। সেখান থেকে কোনোমতে তিনশর ঘর পেরিয়ে অলআউট হয়েছে স্বাগতিকরা। জবাবে শক্ত জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। বার্মিংহ্যাম টেস্টে বেশ ভালো অবস্থানে আছে টম লাথামের দল।

৬৭ রান নিয়ে ব্যাট করতে নেমে ড্যান লরেন্স ইংলিশ ইনিংসের শেষ পর্যন্ত লড়েছেন। অপরাজিত ছিলেন ৮১ রানে। ১৬ রান নিয়ে নামা মার্ক উড যান ৪১ পর্যন্ত। ১০১ ওভারে ৩০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ট্রেন্ট বোল্ট। ৮৫ রানে ৪টি উইকেট নেন এই পেসার। ৩ উইকেট শিকার ম্যাট হেনরির।

জবাব দিতে নেমে শুরুতেই অধিনায়ক টম লাথামকে হারিয়ে বসেছিল কিউইরা। তবে আগের ম্যাচের অভিষেক ডাবল সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে আরও একবার ব্যাট হাতে দাঁড়িয়ে যান।

দ্বিতীয় উইকেটে উইল ইয়ংকে নিয়ে ১২২ রানের জুটি গড়েন কনওয়ে। আবারও তিন অংক ছোঁয়ার সুযোগ ছিল। কিন্তু ৮০ রানের মাথায় স্টুয়ার্ট ব্রডের শিকার হন তিনি।

এরপর রস টেলর আর ইয়ং মিলে দলকে এগিয়ে নিচ্ছেন। ইয়ং হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন। টেলর অপরাজিত ১০ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের শেষ সেশন চলছিল। ২ উইকেটে ১৫৩ রান তুলেছে নিউজিল্যান্ড। তারা পিছিয়ে ১৫০ রানে।

Related posts

এক দিন পরই করোনা নেগেটিভ খালেদ মাহমুদ

News Desk

দক্ষিণ আলাবামা রাগান্বিত হয়ে এনসিএএ এনআইটি বাতিল করে: “পরম রসিকতা”

News Desk

শোহেই ওহতানি পাদ্রেসের বিপক্ষে আল -হ্যাথির প্রথম ম্যাচ খেলেছেন

News Desk

Leave a Comment