Image default
খেলা

ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের মাধ্যমে ফিরছে দর্শক

ক’দিন বাদে মাঠে গড়াচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট সিরিজ। এই সিরিজ দিয়ে ইংল্যান্ডে আন্তর্জাতিক ম্যাচেও দর্শক ফিরতে যাচ্ছে। লর্ডসে প্রথম টেস্টে ২৫ ভাগ এবং এজবাস্টন টেস্টে ৭০ ভাগ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন বলে নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

জানা গেছে, এজবাস্টন টেস্টে প্রতিদিন ১৮ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। এই অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে মাঠে ঢোকার সময় দর্শকদের ২৪ ঘণ্টা আগের কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে যেতে হবে। আর ১৬ বছরের নিচে কেউ মাঠে ঢুকতে পারবে না। শারীরিক দূরত্বসহ অন্যান্য কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।

এদিকে সিরিজের আগে ধাক্কা খেয়েছে ইংল্যান্ড দল। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে উইকেটকিপার বেন ফোকস ছিটকে গেছেন দল থেকে। জনি বেয়ারেস্টো এবং জস বাটলারও টেস্ট সিরিজের দলে নেই। এছাড়া শুক্রবার কনুইয়ের অপারেশন হয়েছে জোফরা আর্চারের। কবে থেকে তিনি বোলিং করতে পারবেন তা এখনো নিশ্চিত নয়।

গেল শুক্রবার (২১ মে) কনুইয়ের অপারেশন হয়েছে জোফরা আর্চারের। কবে থেকে তিনি বোলিং করতে পারবেন তা এখনো নিশ্চিত নয়।

Related posts

কর্তৃপক্ষ জানিয়েছে যে টেক্সাসের ফুটবল খেলোয়াড় পুলিশকে জানিয়েছেন যে ডিডাব্লুআইয়ের গ্রেপ্তারের সময় তিনি নগ্নতা ক্লাবে নিয়োগপ্রাপ্তদের নিয়ে যাচ্ছেন, কর্তৃপক্ষ জানিয়েছে।

News Desk

প্রেসি প্রিসেসন উপসংহার সত্ত্বেও শিলো স্যান্ডার্স বুকস দিয়ে শেষ হতে পারে: প্রতিবেদন

News Desk

ফর্মুলা 1 তারকা লুইস হ্যামিল্টন স্বীকার করেছেন যে ‘হট ওনস’ বের হওয়ার আগে তিনি আতঙ্কিত ছিলেন: ‘কিভাবে আমি এর থেকে বেরিয়ে আসতে পারি?’

News Desk

Leave a Comment