Image default
খেলা

আইপিএলের মেগা নিলাম যেভাবে সরাসরি দেখা যাবে

রাত পোহালেই শুরু হবে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় নিলাম। এটি নিয়ে সবার মাঝে আগ্রহ তুমুল। বাংলাদেশিদের মাঝেও ব্যাপক আগ্রহ রয়েছে। কারণ, নিলামে বাংলাদেশ থেকে রয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, লিটন দাস ও শরিফুল ইসলাম।

এর মধ্যে সাকিব ও মুস্তাফিজের দল পাওয়া নিয়ে সম্ভাবনা সবচেয়ে বেশি। নিলামে এই দুইজনকে আগামীকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথমদিনই তোলা হবে। বাকি তিনজন দল পাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। তার আগে চলুন জেনে নেওয়া যাক কোথায়, কখন ও কীভাবে আইপিএলের নিলাম সরাসরি দেখা যাবে।

নিলাম অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুতে। ভারতীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ১০টা) এই যজ্ঞ শুরু হবে। এটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং অনলাইন প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাবে।

এবার মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামে উঠতে যাচ্ছে। এর মধ্যে ২৮৮ জন পুরাতন এবং সম্পূর্ণ নতুন খেলোয়াড় ৩৫৫ জন। ৩৭০ জন ভারতীয় এবং ২২০ জন বিদেশি ক্রিকেটার।

Source link

Related posts

ট্রাম্প নির্বাহী আদেশে ‘বড় টিভি অর্থ’ হস্তক্ষেপ থেকে সেনা-নৌবাহিনীর খেলাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন

News Desk

আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডার হকি তারকারা 4 টি দেশের প্রতিযোগিতার কয়েক সেকেন্ডে অনেক যুদ্ধে প্রবেশ করেছেন যখন আমরা বসকে প্রশংসা করি

News Desk

Ag গলসের তারকা আশ্চর্যরকম ইঙ্গিত দিচ্ছেন যে তিনি “যে কোনও জায়গা থেকে” অবসর নিতে পারেন

News Desk

Leave a Comment