Image default
খেলা

আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে গেইলের অনন্য কীর্তি

দৌড়ে রান নেয়ার চেয়ে বল সীমানার বাইরে উড়িয়ে ফেলাতেই যেন বেশি স্বচ্ছন্দ্য ক্রিস গেইল। তাই ক্যারিবীয় ব্যাটিং দানব টি-টোয়েন্টি ফরমেটে ভীষণ মানানসই। বড় বড় রেকর্ডগুলোও তার দখলে।

এবার আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কার অনন্য এক মাইলফলকে পা রাখলেন গেইল। সোমবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলেন পাঞ্জাব কিংসের মারকুটে এই ওপেনার। যে ইনিংসে ৪টি চারের সঙ্গে হাঁকান ২টি ছক্কা।

আর ওই দুই ছক্কাতেই আইপিএলে সাড়ে তিনশো ছক্কার ঘর ছুঁয়ে ফেলেছেন গেইল। ১৩৩ আইপিএল ম্যাচে তার ছক্কার সংখ্যা এখন ৩৫১টি। আইপিএলের ইতিহাসে আর কোনো ব্যাটসম্যানের এত ছক্কা নেই।

এমনকি গেইলের ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ১৭৭ আইপিএল ম্যাচে ছক্কা ২৩৭টি। অর্থাৎ ডি ভিলিয়ার্সের চেয়ে ৪৪টি ম্যাচ কম খেলে ১১৪টি ছক্কা বেশি মেরেছেন গেইল।

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের মধ্যে এরপরের তিনটি স্থানই ভারতীয় ব্যাটসম্যানদের। ২১৬ ছক্কা মহেন্দ্র সিং ধোনির, রোহিত শর্মার ২১৪ আর বিরাট কোহলির নামের পাশে আছে ২০১টি ছক্কা।

Related posts

Timberwolves গেম 7 জিতে একটি অত্যাশ্চর্য লিড দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নগেটসকে নির্মূল করেছে

News Desk

ক্যাটলিন ক্লার্কের WNBA আত্মপ্রকাশ টিভি ভিউয়ারশিপে এনএইচএল প্লেঅফকে পরাজিত করেছে

News Desk

স্টিলাররা অ্যারন রজার্সের সিদ্ধান্তের জন্য আশাবাদী সময়রেখা প্রকাশ করে

News Desk

Leave a Comment