Image default
খেলা

আইপিএলে ক্রিকেটারদের টিকা দেওয়ার অনুমতি পেলো না ভারতীয় ক্রিকেট বোর্ড

টুর্নামেন্ট শুরুর আগেই ৩ ক্রিকেটার ও ১০ মাঠ কর্মী করোনা আক্রান্ত হওয়ার ফলে দুশ্চিন্তায় পড়ে যায় বিসিসিআই, বোর্ডের জন্য নতুন করে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ক্রিকেটারদের করোনা থেকে মুক্ত রাখাটা। যে কারণে ক্রিকেটারদের টিকা দেওয়ার পরিকল্পনা করেছিলো বিসিসিআই, কিন্তু সেটা হচ্ছে না।

ভারতীয় স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী, ৪৫ বছরের উর্ধ্বে কিংবা জরুরি সেবাদাতারাই করোনা ভাইরাসের টিকা নিতে পারবে। সেই নিয়মের কারণেই বিসিসিআইকে ক্রিকেটারদের করোনার টিকা দেওয়ার অনুমতি দেয়নি মহারাষ্ট্র, যার ফলে বিসিসিআইকে এখন ভিন্ন পরিকল্পনা সাজাতে হবে।

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন, “দর্শক শূন্য গ্যালারিতেই টুর্নামেন্ট আয়োজন হবে, ভারতীয় সরকারের কোভিড প্রোটোকল মেনেই আইপিএল খেলতে হবে ক্রিকেটারদের। আপাতত কোন ক্রিকেটারকে করোনা টিকা দেওয়া হবে না।

 

সূত্র: ডেইলিস্পোর্টসবিডি

Related posts

ঈগলদের কাছে জায়ান্টের ক্ষতি থেকে হিরো এবং জিরো: বিগ ব্লু তৃতীয় বেসম্যান ট্যানার ম্যাকি দ্বারা পুড়িয়ে ফেলা হয়েছিল

News Desk

বিলি আইলিশ, কমন এবং জেনিফার হাডসন তারকা খচিত নিক্স 5 গেমের তারকাদের মধ্যে রয়েছেন

News Desk

Gotham FC সিটি হলে তাদের NWSL চ্যাম্পিয়নশিপ উদযাপন করছে

News Desk

Leave a Comment