Image default
খেলা

আইপিএল নিলাম: প্রথম রাউন্ডে বিক্রি হলেন যারা

ব্যাঙ্গালুরুতে শুরু হয়েছে আইপিএলের মেগা নিলাম। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথমদিন এরই মধ্যে প্রথম রাউন্ড শেষ হয়েছে। এতে ১০ জন ক্রিকেটারের নাম ওঠেছে এবং সবাই বিক্রি হয়ে গেছে।

সর্বোচ্চ ১২ কোটি ২৫ লাখ রুপিতে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ২৫ লাখ রুপিতে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে কিনেছে পাঞ্জাব কিংস।

এছাড়া ৮ কোটি ২৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে শিখর ধাওয়ান, ৮ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে ট্রেন্ট বোল্ট, ৭ কোটি ২৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স প্যাট কামিন্স, ৭ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ফাফ ডু প্লেসিস, ৬ কোটি ৭৫ লাখে লখনউ সুপার জয়ান্টে কুইন্টন ডি কক, ৬ কোটি ২৫ লাখে দিল্লি ক্যাপিটালসে ডেভিড ওয়ার্নার, ৬ কোটি ২৫ লাখে গুজরাট টাইটান্সে মোহাম্মদ শামি ও ৫ কোটি রুপিতে রবীচন্দন অশ্বিনকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

Source link

Related posts

‘হোমওয়ার্ক’ করেই এসেছেন হাথুরু’ 

News Desk

চ্যাম্পিয়ন্স লিগ 3 ম্যাচে এক রাতে, আপনি কোনটি দেখতে পাবেন?

News Desk

আমেরিকান পেশাদার লিগের অভিজাতদের বিরুদ্ধে অব্যাহত দ্বন্দ্বের সাথে নিক্স শীঘ্রই বিস্ফোরণের ক্ষতি থেকে ক্যাভালিয়ারদের কাছে ম্লান হয়ে যায়।

News Desk

Leave a Comment