Image default
খেলা

আইপিএল খেলতে না দিলে বিদ্রোহ করবেন ইংলিশরা, শঙ্কা পিটারসেনের

জাতীয় দলের খেলার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যেতে না পারলে ইংলিশ ক্রিকেটাররা বিদ্রোহ করতে পারেন বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক আলোচিত ক্রিকেটার কেভিন পিটারসেন। আইপিএলের চতুর্দশ আসর অর্ধেক গড়িয়ে স্থগিত হয়ে গেলেও এ বছরই মাঠে গড়াবে বাকি অংশ।

অসমাপ্ত সেই অংশ কবে মাঠে গড়াবে তা অবশ্য এখনও নিশ্চিত নয়। তবে যখনই গড়াক না কেন, তখন আন্তর্জাতিক সূচির ব্যস্ততা থাকবে ইংল্যান্ডের। আইপিএলের জন্য এপ্রিল-মে মাসে জাতীয় দলের কোনো খেলা রাখেনি ইসিবি। সামনে তাই পুরো বছর জুড়ে ঠাসা সূচি। আবার নিশ্চয়ই খেলোয়াড়দের কথা ভেবে এত বড় বিসর্জন দেবে না বোর্ডটি।

ইসিবির পরিচালক অ্যাশলে গিলস তাই জানিয়েই দিয়েছেন, আইপিএলে খেলোয়াড়দের আর যাওয়ার সম্ভাবনা নেই। তবে পিটারসেন মনে করছেন, ইয়ন মরগানরা আইপিএলে যেতে না পারলে বিদ্রোহও করে বসতে পারেন!

উল্লেখ্য, ইংল্যান্ডের মত নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ক্রিকেটাররাও আইপিএলের অসমাপ্ত অংশে অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শঙ্কা আছে বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়েও।

Related posts

শেডিউর স্যান্ডার্স আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশন খসড়া স্লাইস খুলেছে, একটি রসিক কল এবং বাদামী হয়ে যায়

News Desk

প্যাট্রিয়টরা রাভেনসকে টপকে একটি ক্ষিপ্ত সমাবেশ ব্যবহার করে, লামার জ্যাকসন আহত হওয়ার পরে একটি প্লে অফ স্পট জয় করে

News Desk

বিশ্ব চ্যাম্পিয়নশিপ ববি জেনেক্স পেটের ক্যান্সারের সাথে লড়াই করে

News Desk

Leave a Comment