Image default
খেলা

অ্যান্ডারসন-ব্রডকে বাদ দিল ইংল্যান্ড

আগামী মার্চে ওয়েস্টইন্ডিজ সফরে তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। অ্যাশেজে শোচনীয়ভাবে হারের কারণে দলে বড় পরিবর্তনের আভাস ছিল। কোচ ও সহকারী কোচকে বরখাস্তের পর সেটা না হওয়ার আর উপায় ছিল না। অ্যাশেজের স্কোয়াড থেকে ছাঁটাই করা হয়েছে আট জনকে। বাদের তালিকায় বড় দুই নাম জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।

ইংল্যান্ডের সবচেয়ে সফল দুই পেসার তারা। ৬৪০ উইকেট নেওয়া অ্যান্ডারসন বিশ্বের সেরা; কিন্তু অ্যাশেজে ছন্দে ছিলেন না ৩৯ বছর বয়সি পেসার। তিন ম্যাচে নেন আট উইকেট। অন্যদিকে ব্রডের ফর্ম গত কয়েক সিরিজ থেকেই পড়তির দিকে, প্রিয় অ্যাশেজেও (তিন ম্যাচে ১৩ উইকেট) তা কাটাতে পারেননি।

জাতীয় দলের দরজা অবশ্যই এখনোই বন্ধ হয়ে যাচ্ছে না অ্যান্ডারসন-ব্রডের জন্য। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন ক্রিকেট পরিচালক ও নির্বাচক অ্যান্ড্রু স্ট্রাউস। অ্যান্ডারসন-ব্রড জুটিকে বাদ দিয়ে প্রথম বারের মতো দলে ঢেকেছেন সাকিব মেহমুদ ও মাইকেল ফিশারকে। অ্যাশেজের দল থেকে সুযোগ না পাওয়া বাকিরা হলেন—জস বাটলার, ররি বার্নস, হাসিব হামিদ, দাভিদ মালান, স্যাম বিলিংস ও ডম বেস।

Source link

Related posts

ব্যাট-রেসিভার ব্রুসের জন্য জাতীয় কুকুরটি পূর্বের মনোযোগকে ছাড়িয়ে গেছে এবং এমএলবি প্রথমবারের মতো উপস্থিত হয়েছে: “এই কুকুরটির দিকে তাকান এবং হাসতে না চেষ্টা করুন।”

News Desk

টম ব্র্যাডি জায়ান্টদের ধ্বংস করে — কিন্তু এলি ম্যানিং রোস্ট না করেই প্রতিশোধ নেয়

News Desk

ক্যাটলিন ক্লার্ক এবং পল স্কিনেস ইন্ডিতে দীর্ঘ-প্রতীক্ষিত রকি বছরের পর বন্ধ হয়ে যাচ্ছেন

News Desk

Leave a Comment