Image default
খেলা

সৌদির ক্লাবে বছরে ২০৭ মিলিয়ন ডলার চাচ্ছেন রোনালদো

কাতার বিশ্বকাপের মাঝেই পর্তুগালের অধিনায়ক ও ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের ছেড়ে আসা তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে লোভনীয় অফার দিয়ে রেখেছিল সৌদি আরবের আল নাসর ক্লাব।

সৌদির এ ক্লাব তিন বছরের চুক্তিতে রোনালদোকে ২২৫ মিলিয়ন ডলার দিতে চেয়েছিল। খেলতে পারবেন ৪০ বছর বয়স পর্যন্ত।বর্তমানে তার বয়স ৩৭ বছর।

কিন্তু রোনালদো সৌদি ক্লাবটির কাছে বছরে ২০৭ মিলিয়ন ডলার চেয়েছেন।স্পেনের পত্রিকা মার্কা এ খবর প্রকাশ করেছে।খবর আল-আরাবিয়ার।

আল নাসরসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ক্লাবের দৃষ্টি এখন রোনালদোর ওপর। ম্যানইউর সঙ্গে বিচ্ছেদের পর বিশ্বের যে কোনো ক্লাবে যেতে এখন আর কোনো বাধা নেই পর্তুগাল অধিনায়কের।

সেই চিন্তা থেকেই আল নাসর আগে থেকেই প্রস্তাব দিয়ে রেখেছিল। তাদের প্রস্তাব অনুযায়ী, রোনালদো প্রতি মৌসুমে পাবেন ৭৫ মিলিয়ন ডলার। তবে বছরে চাচ্ছেন ২০৭ মিলিয়ন ডলার।

সৌদি ক্লাবটির সঙ্গে আড়াই বছরের চুক্তি করতে চান রোনালদো। কারণ, এখনই তার বয়স ৩৭ বছর।৪০ বছর পর্যন্ত তিনি খেলার ইচ্ছা পোষণ করেছেন।

আপাতত তিনি বিশ্বকাপে পর্তুগালের ম্যাচে ফোকাস করছেন।কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সৌদি আরব। মুসলিম বিশ্বের অন্যতম এই দেশের ফুটবলাররা লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায়।

Related posts

ম্যারাডোনার হৃদয় এখনও পুলিশের হেফাজতে

News Desk

নিক্স ক্রমবর্ধমান প্রত্যাশা সহ একটি নতুন যুগের নেতৃত্ব দিতে মাইক ব্রাউন ব্যবহার করুন

News Desk

জান্নিক সিনার বনাম কার্লোস আলকারাজ ওডস, পছন্দ: 2025 ফরাসি পুরুষদের জন্য চূড়ান্ত ভবিষ্যদ্বাণী, সেরা বেটস

News Desk

Leave a Comment